শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

পাঁচবিবিতে বি এন পির দু’ গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ায় পন্ড হলো সদস্য সংগ্রহ অভিযান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৬৭ বার পড়া হয়েছে

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
আজ বুধবার বৈকাল ৫ ঘটিকায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের
বিএনপির সদস্য সংগ্রহ অভিযান বিবদমান দ’ুগ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া পন্ড
হয়েছে। এতে আহত হয়েছে উভয় পক্ষের কমপক্ষে ৭জন।
জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সারাদেশের ন্যায় জেলা বিএনপির
সভাপতি মোজাহার আলী প্রধান ও ফয়সাল আলীম গ্রুপের নেতৃতাধীন¡ জয়পুরহাটের
পাঁচবিবি উপজেলায় ধরঞ্জী ইউনিয়নে ধরঞ্জী ফুটবল মাঠে সদস্য সংগ্রহ অভিযানের
আয়োজন করে। ফয়সাল গ্রুপের সভায় কেন্দ্রীয় বিএনপির সদস্য ও জয়পুরহাট শহর
বিএনপির সাবেক সভাপতি যুদ্ধাপরাধী আব্দুল আলীমের পুত্র ফয়সাল আলীম প্রধান
অথিতি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল। অপর দিকে একই দিনে জেলা বিএনপির
সভাপতি মোজাহার আলী গ্রুপের লোকজনও সদস্য সংগ্রহ সভার আহবান করে এলাকায়
মাইকিং করে। এতে করে উভয় গ্রুপের মধ্যে সকাল থেকেই টানা টান উত্তেজনা বিরাজ
করছিল।
বৈকাল ৫টায় ফয়সাল গ্রুপের লোকজন ফুটবল মাঠে মঞ্চে বক্তব্য শুরু করলে মোজাহার আলী
গ্রুপের লোকজন মটরসাইকেল মহরায় তাদের মঞ্চ দখল করে চেয়ার মঞ্চ ভাঙ্গতে থাকে এসময়
মঞ্চে থাকা লোকজন পালিয়ে যায়। পরবর্তীতে মঞ্চ দখলকে কেন্দ্র করে উভয় গ্রুপ লাটি
সোটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া জড়িয়ে পড়ে। এতে ফয়সাল গ্রুপের আতোয়ার
হোসেন, আপেল মাহমুদ, আব্দুর রহমান এবং মোজাহার আলী প্রধান গ্রুপের রানা
প্রধান, মামুন প্রধান সহ ৭ জন আহত হয়। পরে থানা পুলিশ এস পরিস্থিতি নিয়ন্ত্রনে
নেয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451