রামগঞ্জ প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউপি
মেম্বার মো: আলমের বিরুদ্ধে হদদরিদ্র কর্মসৃজন (৪০ দিনের
কর্মসূচী) প্রকল্পের বরাদ্ধকৃত ২লাখ ৫০হাজার টাকা আত্মসাতের
অভিযোগ পাওয়া গেছে।
সূত্রে জানান গত ২০১৬-২০১৭ অর্থ বছরে লামচর ইউপির পাঁচ
হাজারী বাড়ির রাস্তা হয়ে মন্তাজ মিয়ার বাড়ির রাস্তা একই প্রকল্পে
জকসিন পাকা সড়ক থেকে চৌধুরী বাড়ির রাস্তা উন্নয়ণে ২লাখ
৫০ হাজার টাকার প্রকল্প বরাদ্ধ হয়। প্রকল্পের সভাপতি লামচর ইউপি
মেম্বার মো: আলম হোসেন কাজ না করেই ওই প্রকল্পের টাকা
আত্মসাত করেন। জুন ক্লোজিং কাজটি শেষ হয়েছে মর্মে
কাগজ কলমে লেখা থাকলেও বাস্তবে কাজ হয়নি।
স্থানীয়রা জানান বরাদ্ধকৃত প্রকল্পের ৫ মাস পরও প্রকল্পের কাজটি
শুরু কিংবা প্রশাসনিক তদন্ত না করায় জণমনে ক্ষোভ সৃষ্টি
হয়েছে।
গত বছরে সরকারী কাজে অনিয়মে লিপ্ত থাকায় অভিযুক্ত আলম
মেম্বারকে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু
ইউসুফ তাকে জেলও জরিমানা করেন।
আলম মেম্বার জানান ২লাখ ৫০ হাজার টাকার প্রকল্পের মধ্যে তিনি
মাত্র ৩০ হাজার টাকা বুঝিয়ে পেয়েছে। তিনি জানান কাজ না
হওয়ার বিষয়টি উপজেলা ছাত্রলীগের নেতা পারভেজ জানে।
ছাত্র নেতা পারভেজ জানান কাজটি দ্রুত করার আশ্বস্থ করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো: বোরনহান উদ্দিন জানান
আলম মেম্বার কাজ না করলে বরাদ্ধকৃত অর্থ তার কাছ থেকে আদায়
করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো: আবু ইউসুফ জানান ভ্রাম্যমান
আদালতের মাধ্যমে বরাদ্ধকৃত অর্থ আদায় করবেন।