বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অগ্রিম ট্রেনের টিকিটে ঈদযাত্রা শুরু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৮ আগস্ট, ২০১৭
  • ২০৩ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিটে আজ সোমবার থেকে ঈদযাত্রা শুরু হয়েছে। তবে রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার থেকে ঈদযাত্রা শুরু হয়ে গেছে। এদিন ট্রেন চলেছে স্বাভাবিক যাত্রী নিয়ে, তেমন ভিড় ছিল না।

এ ব্যাপারে রেলের কর্মকর্তারা জানান, অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছে ২৮ থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত। তবে রেলমন্ত্রী মুজিবুল হক ঈদযাত্রা ২৭ আগস্ট থেকেই শুরু করার নির্দেশনা দেন। এজন্য রবিবারের ট্রেনগুলোকেও ঈদের ট্রেন হিসেবে চালানো হয়। এদিন রাত ৯টা পর্যন্ত ১৮টি ট্রেন ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়।

এর মধ্যে রবিবার সকালে বনানীতে রেলের একটি লাইনে ত্রুটির কারণে কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল। এ কারণে ১১টি ট্রেন সময় মেনে চলতে পারেনি। এগুলো গাজীপুরের জয়দেবপুর থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451