মাসুদ হোসেন, চাঁদপুর জেলা প্রতিনিধিঃ বরগুনার বেতাগীতে স্বামীকে আটকে রেখে একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শ্লীলতাহানী ও বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবি জানিয়ে এবং ইউএনও বরাবরে স্মারকলিপি প্রদানেরর মাধ্যমে বৃহষ্পতিবার (২৪ আগষ্ট) বিকালে চাঁদপুর শহরের হাসান আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষকরা মানববন্ধন ও সমাবেশ করেছে।
এ উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন পাটওয়ারীর সঞ্চালনায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন- প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন,জাহানারা বেগম,ইসমত আর শাফি,জান্নাতুন নাঈম লিজা,হাফেজ আহমেদ ও আক্তার হোসেন প্রমুখ। এতে অংশগ্রহণ করেন উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন। এরপর এ নেক্কারজনক ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে শিক্ষকরা উপজেলা নির্বাহী অফিসার জনাব কানিজ ফাতেমার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে একটি স্মরকলিপি প্রদান করেন।
এছাড়াও চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পরিষদ চত্বরে এ কর্মসুচির আয়োজন করা হয়। এ উপলক্ষে উপজেলার বটমুলে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আহম্মদ আল-কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম মামুনুর রশিদের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।