সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অন্তিম শয়ানে নায়করাজ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৩ আগস্ট, ২০১৭
  • ৩৯৩ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডেস্ক ঃ

বাংলা চলচ্চিত্রের প্রবাদপুরুষ ও কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এ সময় রাজ্জাকের তিন ছেলে বাপ্পা, বাপ্পি ও সম্রাটসহ নায়ক শাকিব খান, অমিত হাসানসহ আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।

এর আগে রাজ্জাকের মেজ ছেলে রওশন হোসেন বাপ্পি কানাডা থেকে দেশে পৌঁছান।

হৃদরোগে আক্রান্ত রাজ্জাককে সোমবার বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে তার মৃত্যু হয়।

মঙ্গলবার সকালে কর্মস্থল এফডিসিতে প্রথম জানাজা শেষে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা সাড়ে ১২টায় নায়করাজের মরদেহ নেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা দেশের চলচ্চিত্রের এই কিংবদন্তি অভিনেতার প্রতি শেষ শ্রদ্ধা জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451