শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফিনল্যান্ডের টুর্কু শহরে এলোপাতাড়ি ছুরিকাঘাত, নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭
  • ৪৯৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ঃ

ফিনল্যান্ডের টুর্কু শহরে এক হামলাকারীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। হামলাকারীকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তুর্কু শহরের পুতোরি মার্কেট স্কয়ার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে থাকতে বলেছে পুলিশ।

বিভিন্ন মাধ্যমে প্রকাশিত একটি ছবিতে ঘটনাস্থলে একজনকে পড়ে থাকতে দেখা যায়। আহত ওই ব্যক্তির শরীর ঢেকে রাখা ছিল।

এদিকে, পায়ে গুলি লাগা অবস্থায় হামলাকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। কতজন হামলার শিকার হয়েছে তা জানানো হয়নি।

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে একজন জানায়, টুর্কুর ওই হামলায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। তাদের মধ্যে এক নারী ও তার শিশু রয়েছে।

কেন্ট সভেনসন (৪৪) নামের এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি এক লোককে সাদা ছুরি নিয়ে দৌড়াতে দেখেন। ওই লোক পথে যাকে পাচ্ছিলেন তাকেই ছুরিকাঘাত করতেই দেখেন। তিনি বলেন, ‘খুব বীভৎস। ঘটনাস্থলের পাশে আমরা একটি চত্বরে বসে ছিলাম। এক নারী চিৎকার করছিলেন আর তার সামনে দাঁড়িয়ে থেকে হামলাকারী অন্যদের ছুরিকাঘাত করছিল।’

স্থানীয় সংবাদমাধ্যম ব্রিটিশ দৈনিক দ্য সান জানায়, হামলাকারীর ছুরিকাঘাতে একজন নিহত হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451