শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গুরুতর অসুস্থ মেয়র আনিস

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৬ আগস্ট, ২০১৭
  • ৪৫৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক গুরুতর অসুস্থ হয়ে লন্ডনের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদীম কাদির বুধবার  বিষয়টি নিশ্চিত করেছেন।

মেয়রের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি সেরিবেল ভ্যাসকিউলিটিস নামে একটি মস্তিষ্কজনিত রোগে আক্রান্ত হয়েছেন। যেটি ঢাকার চিকিৎসকরা শনাক্ত করতে পারেননি। গেলো দু’মাস ধরে তিনি এই রোগে আক্রান্ত।  ২৯ জুলাই আনিসুল হক লন্ডন যান। সেখানেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে ১৩ আগস্ট তাকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। চারদিন ধরে তিনি আইসিইউতে আছেন।এদিকে আনিসুল হকের একান্ত সচিব আবরুল হাসান মজুমদার  বলেন, ‘স্যারের শরীর বেশ কিছুদিন ধরেই খারাপ। স্যারের মেয়ের বাচ্চা হয়েছে লন্ডনে। তিনি সেখানে গিয়েছিলেন। আমার সঙ্গে সব শেষ  দু’দিন আগে কথা হয়েছিল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451