বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিয়েরা লিওনে ভূমিধসে অন্তত ৩১২ জনের মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭
  • ৩২০ বার পড়া হয়েছে

বিবিসি , 

সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনের পাশে ভূমিধসে অন্তত ৩১২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রেডক্রস। স্থানীয় সময় আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে।

ভারি বৃষ্টিপাতের কারণে রাজধানীর রিজেন্ট এলাকার অনেক ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়ে। ওই সময় ওই পাহাড়ি জনপদের অনেক মানুষ ঘুমিয়ে ছিলেন।

দেশটির ভাইস প্রেসিডেন্ট ভিক্টোর বকারি ফোহ বলেন, ‘ঘুমিয়ে থাকা অবস্থায় শত শত মানুষ মারা যায়।’ বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ‘এটা ভয়াবহ একটা ঘটনা, আমি শোকাহত।’

রেডক্রসের আরেক মুখপাত্র প্যাট্রিক মাসাকুই বার্তা সংস্থা এএফপি বলেন, মৃতের সংখ্যা ৩১২ ছাড়িয়ে যাবে। আরো মৃত্যুর আশঙ্কা করেন তিনি।

এ ঘটনায় অন্তত দুই হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। হতাহতের স্বজনরা রিজেন্ট এলাকার ভিড় করছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451