রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি প্রধান বিচারপতিকে বিতর্কিত করেছে : তোফায়েল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭
  • ৪৫৪ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডেস্ক ঃ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে প্রধান বিচারপতিকে বিতর্কিত করেছে বিএনপি। যতদিন তারা রায়টিকে রাজনৈতির হাতিয়ার করবে, ততদিন আওয়ামী লীগ নেতাদের কথা বন্ধ হবে না।’

আজ সোমবার রাজধানীতে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আয়োজিত আলোচনা সভায় তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

বাহাত্তরের সংবিধান প্রণয়নের সঙ্গে জড়িত থেকে কীভাবে ড. কামাল হোসেন ও ব্যারিস্টার আমীর-উল ইসলাম ষোড়শ সংশোধনী বাতিলের পক্ষে কথা বলছেন, সেই প্রশ্ন তোলেন বাণিজ্যমন্ত্রী।

তোফায়েল আহমেদ বলেন, ‘২ তারিখে রায় দিল। আমরা কিন্তু কোনো কথা বলিনি। আমাদের কথা বলা শুরু হয়েছে ৯ তারিখের পর। একতরফাভাবে বিএনপি এটাকে লুফে নিয়েছিল। তারা যখন বলতে শুরু করল আমাদের যদি লজ্জা থাকে আমাদের পদত্যাগ করা উচিত। তখনই আমরা কথা বলতে শুরু করলাম। আজকে যদি কেউ প্রধান বিচারপতিকে বিতর্কিত করে থাকে, তা করেছে বিএনপি। ’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451