সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তিস্তার পানি বিপদসীমার ২৫সেন্টিমিটার উপরে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১২ আগস্ট, ২০১৭
  • ৪২২ বার পড়া হয়েছে

 

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি: বিপদসীমার ২৫
সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি। গত ২৪ ঘণ্টায়
নীলফামারীতে ১৮৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। কয়েকদিনের
ভারি বৃষ্টি আর উজানের ঢলে শুক্রবার সকাল থেকে পানি বাড়তে থাকে। এতে
করে তিস্তা নদীর আশপাশের এলাকা ডিমলা,জলঢাকাসহ নীলফামারী জেলার
বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে পড়েছে।
নীলফামারী ডিমলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী
মোস্তাফিজুর রহমান জানান, কয়েকদিনের ভারি বৃষ্টি আর উজানের থেকে
নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে পানি
বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
তিস্তার পাশাপাশি ডিমলায় বুড়ি তিস্তা, কুমলাই,
দেওনাই,খোকশা,সিঙ্গাহারা,নাউতরাসহ এখানকার সব নদীর পানি বৃদ্ধির
ফলে নদীর দুই পাশে বসবাসরত শত শত পরিবার আবারও পানিবন্দি হয়ে পড়েছে।
শুক্রবার সকাল ৬টা থেকে নীলফামারীর ডালিয়া পয়েন্টের তিস্তা ব্যারাজে নদীর
পানি বিপদসীমার ২ সেন্টিমিটার নিচ (বিপদসীমা ৫২ দশমিক ৪০ মিটার)
দিয়ে প্রবাহিত হচ্ছিল। বিকেল ৩টায় বিপদসীমার ৪ সেন্টিমিটার নিচ
দিয়ে প্রবাহিত হয়।
পাউবোর বন্যা নিয়ন্ত্রণ ও পূর্বাভাস কেন্দ্র সূত্রে জানা গেছে, গত ৩
দিনে বৃষ্টি হয়েছে ৪৫৪ মিলিমিটার। গত বুধবার ১৫৮ মিলিমিটার,
বৃহস্পতিবার ১৬৪ মিলিমিটার ও শুক্রবার ১৩২ মিলিমিটার বৃষ্টিপাত
রেকর্ড করা হয়েছে।
এদিকে সতর্কতা অবলম্বনে তিস্তানদীর ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451