বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মুন্সীগঞ্জের শ্রীনগরে স্কুল ছাত্রীকে অপহরণের সময় মাইক্রোবাস সহ আটক ৮

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭
  • ৪৩১ বার পড়া হয়েছে

রুবেল মাদবর
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ শ্রীনগরে রাতের আধারে দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় ৮ জনকে আটক করেছে পুলিশ। আটকের একদিন পর বৃহস্পতিবার তাদেরকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।এর আগে আসামীদের ছাড়িয়ে নেওয়ার জন্য সারাদিন পুলিশের সাথে দেন দরবার চলে। কিন্তু বনিবনা না হওয়ায় পুলিশ একদিন পর মামলা নিয়েছে বলে অভিাযোগ উঠেছে। গত ৮ আগষ্ট রাত বারটার দিকে উপজেলার ঢাকা নওপাড়া সড়কেরউত্তরগাও এলাকা থেকে শ্রীনগর থানা পুলিশ একটি নীল রংয়ের মাইক্রোবাস সহ৮ অপরহণ কারীকে আটক করে ও রুসদী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী বিথী আক্তার (১৫) কে উদ্ধার করে।পুলিশ ও স্থানীয়রা জানায়, সিরাজদিখান উপজেলার চন্দলদুল এলাকার সৌদি আরবপ্রবাসী জাহাঙ্গীর এর পরিকল্পনা অনুযায়ী একই এলাকার মেহেদী হাসান, আশিক, রকিব, নাইম, রবিন ও ইছাপুরা এলাকার আরিফ গত ৮ আগষ্ট রাত সাড়ে ১১ টার দিকে শ্রীনগর উপজেলার রুসদী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী বিথী আক্তারকে বিবন্দী এলাকা থেকে অপরহণ করে মাইক্রোবাসে তুলে নেয়। পরে পালিয়ে যাওয়ার সময় শ্রীনগর থানা পুলিশ মাইক্রোবাসের গতি রোধ করে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে এবং মাইক্রোবাসের চালক ইমদাদুলকে সহ ৮ জনকে আটক করে। এসময় পুলিশ অপহরণের কাজে ব্যবহৃত একটি নীল রংয়ের মাইক্রোবাস ( ঢাকা মেট্রো চ ১৩-৭৬০০) আটক করে। বিথী উপজেলার ঝুলদী গ্রামের মৃত রশিদ শেখের মেয়ে। সে বিবন্দী গ্রামে তার নানার বাড়ীতে থেকে পড়াশোনা করত। এঘটনায় আসামীদের ছাড়িয়ে নিতে পুলিশের সাথে ৯ আগষ্ট বুধবার সারা দিন দেন দরবার চলে। পরে বনিবনা না হওয়ায় পুলিশ রাতে মামলানিয়ে অপহরণ কারীদের ১০ আগষ্ট বৃহস্পতিবার সকালে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করে।শ্রীনগর থানার ওসি (তদন্ত) ফরিদউদ্দিন বলেন, গত মঙ্গলবার রাতে আটক করাহলেও ঘটনাটি তদন্ত করে বুধবার রাতে মামলা রেকর্ড করার পর বৃহস্পতিবার সকালে আটককৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। দেন দরবারের বিষয়টি সঠিক নয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451