বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে চীনে নিহত ২৪

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৯ আগস্ট, ২০১৭
  • ২৯২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক ঃ 

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল চীনের উত্তর-পশ্চিম পাশের সিচুয়ান প্রদেশ। স্থানীয় সময় আজ মঙ্গলবার সন্ধ্যায় দেশটির সিচুয়ান প্রদেশে ৭ মাত্রার এই ভূমিকম্প ঘটে।

ভূমিকম্পে সিচুয়ান প্রদেশে ২৪ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম সিনহুয়া। এছাড়া মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করেছে বিবিসি অনলাইন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিচুয়ান প্রদেশের পার্বত্যাঞ্চল পাংশু এলাকা। ওই দুর্গম পার্বত্যাঞ্চলে মাটির ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়।

ভূমিকম্পে সীমান্তবর্তী পাংশু এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে দুর্গমাঞ্চল হওয়ায় এখনো ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি। এ ছাড়া সিচুয়ান প্রদেশের বিভিন্ন এলাকায় বাড়িঘর কেঁপে ওঠে। আতংকে ঘর থেকে বেরিয়ে আসেন সিচুয়ানের অধিবাসীরা।

এদিকে চীনের স্থানীয় আবহাওয়াবিদের বরাত দিয়ে সিনহুয়া জানায়, ভূমিকম্পে মাটির গভীরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে দেশটির উদ্ধারকারী দলের বরাত দিয়ে সিনহুয়া জানায়, দুর্গম পার্বত্য অঞ্চলে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। পাংশু এলাকায় রওনা হয়েছে উদ্ধারকারী দল।

চীনের পার্বত্য এলাকা বলে পরিচিত সিচুয়ানে এর আগেও ২০০৮ ও ২০১১ সালে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। ২০০৮ সালের রিখটার স্কেলে আট মাত্রার ভূমিকম্পে ৮৭ হাজার মানুষ প্রাণ হারিয়েছিল আর ২০১১ সালে ৬.৮ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারায় প্রায় দুই হাজার মানুষ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451