শরিফুল ইসলাম নড়াইল প্রতিনিধি ঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়ন পরিষদের (ইউপি)
চেয়ারম্যান নাজমুল হাসান টগরের নেতৃত্বে পুলিশের ওপর হামলা
চালিয়ে তবিবর রহমান তবি শেখ (৫০) নামে ডাকাতি মামলাসহ ৬
টি মামলার আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ
ঘটনায় লোহাগড়া থানা পুলিশ বাদী হয়ে চেয়ারম্যানসহ ৮০ জনের
নামে মামলা করেছে। মামলা নং ১০
পুলিশ সুত্রে জানা গেছে, গত রোববার রাতে লোহাগড়া থানার
তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন
সংবাদের ভিত্তিতে ডাকাতি মামলাসহ ৬ টি মামলার আসামী ইতনা
গ্রামের মৃত রতন শেখের ছেলে তবিবর রহমান তবি শেখকে ইতনা
চৌরাস্থা এলাকা থেকে আটক করে। পরে তাকে নিয়ে লোহাগড়া
থানায় আসার পথে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান
টগর,শমসেরুল ইসলাম সামু ও মোস্তাফিজুর রহমান হবির নেতৃত্বে
শতাধীক লোকজন ব্যারিকেড দিয়ে পুলিলের উপর হামলা চালিয়ে
আসামী ছিনিয়ে নিয়ে যায়। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ
(তদন্ত) ও মামলার তদন্তকারি কর্মকর্তা মনিরুল ইসলাম আসামী
ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করেন
উল্লেখ্য সম্প্রতি উপজেলার দৌলতপুর গ্রামের সজল কান্তি
সাহা’র বাড়িতে ডাকাতি হয়। এ ঘটনায় থানায় ডাকাতি মামলা
হয়। মামলার তদন্তকারি কর্মকর্তা ইতনা দক্ষিন পাড়ার বাবর আলী (৩৭) ও
শামীম মোল্যা (২৫) কে গ্রেফতার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে
আটককৃত আসামীরা ডাকাতির সাথে তবিবর রহমান শেখ সহ
কয়েক জনের নাম উল্লেখ করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান টগর জানান,আসামী
ছিনিয়ে নেওয়ার মত কোন ঘটনা ঘটেনি এবং পুলিশের সাথে কোন
খারাপ আচারণ করা হয়নি, তবে আসামিকে পুলিশ হাতকড়া না
দেওয়ায় সে দৌড়ে পালিয়ে যায়।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম বলেন, গত
কাল সোমবার সকালে পুলিশ অভিযান চালিয়ে ইতনা ইউনিয়নের
রাধানগর এলাকা থেকে তবিবর রহমান তবি শেখ কে আটক করা হয়।
এ ঘটনায় সরকারী কাজে বাধা ও আসামী ছিনতাইয়ের ঘটনায়
ইউপি চেয়ারম্যানসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭০-৮০ জনকে
আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে।