শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

নোবিপ্রবিতে সাসটেইনেবল একোয়া-কালচার এন্ড ফিশারিজ সিম্পোজিয়াম অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৭ আগস্ট, ২০১৭
  • ৩০৭ বার পড়া হয়েছে

 

এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগ আয়োজনে
“সাসটেইনেবল একোয়া-কালচার এন্ড ফিশারিজ (ঝঁংঃধরহধনষব অয়ঁধপঁষঃঁৎব ্ধসঢ়;
ঋরংযবৎরবং)” শিরোনামে একটি সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬
আগস্ট) রোববার দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে
পুষ্পস্তবক অর্পণ ও মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে এ আয়োজনের উদ্বোধন
করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের হাজী ইদ্রিস অডিটোরিয়ামে ফিশারিজ এন্ড মেরিন
সায়েন্স বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ড. আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে
আলোচনা সভায় আয়োজন প্রধান অতিথির বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণিসম্পদ
মন্ত্রালয়ের প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,
বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান, বিশিষ্ট মৎস্য বিজ্ঞানী ও
নীতি নির্ধারক ড. মাহমুদুল করিম। সিম্পোজিয়ামের মূল প্রবন্ধ উপস্থাপন করেন,
উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন। প্রধান অতিথি প্রতিমন্ত্রী
নারায়ন চন্দ তার বক্তব্যে বলেন, আমাদের দেশও বিশ্বের সাথে তাল মিলিয়ে সমুদ্র-সম্পদ
গবেষণায় এগিয়ে যাচ্ছে। এসময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানকে স্মরণ করেন এবং সকলকে তার আদর্শে গড়ে উঠতে বলেন। তিনি আরো বলেন,
এ দেশকে স্বাধীন করতে চেয়েছিলেন অনেকেই কিন্তু বঙ্গবন্ধুর হাতে তা অর্জন হয়।
আর এ স্বাধীনতাকে ধরে রাখতে, তিনি সবাইকে সৎ ও নিষ্ঠার সাথে চলতে বলেন।
বিশ্বদ্যিালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান বলেন, সমুদ্র গবেষণার জন্য
নোবিপ্রবি সর্বশ্রেষ্ঠ। এখানে রয়েছে একই সাথে কালো ও লবণাক্ত পানি। যা এ
বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞানকে অন্য বিশ্ববিদ্যালয় থেকে শ্রেষ্ঠ করে তুলেছে।
অনুষ্ঠানের অন্যান্য আয়োজনের মধ্যে ছিল, কি-নোট পেপার প্রেজেন্টেশন,
গবেষণামূলক পোস্টার পর্যবেক্ষন, প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিভাগের ভবিষ্যৎ
কর্মপরিকল্পনা উপস্থাপন। এতে অংশগ্রহণ করে ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের
সকল শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের উর্ধতন কর্মকর্তা-
কর্মচারীবৃন্দ। উল্লেখ্য, অনুষ্ঠানে বিশিষ্ট মৎস্য বিজ্ঞানী ও নীতি নির্ধারক ড.
মাহমুদুল করিমকে তার মৎস্য শিক্ষা গবেষণায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ
আজীবন সন্মাননা পদক প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451