রামগঞ্জ প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামে যুগল প্রেমিক-প্রেমিকাকে
গাছে বেঁধে নির্যাতণ মামলায় পুলিশ শুক্রবার সন্ধ্যায় ফতেহপুর গ্রামের
আখঞ্জী বাড়ি থেকে ফারুক হোসেন (২৭),সিরাজুল ইসলাম (৫৯),শরিফ
হোসেন (২২), বাবুল হোসেন (২৫ কে আটক করে।
থানা সহ স্থানীয়রা জানান গত মঙ্গলবার গভীর রাতে ফতেহপুর
গ্রামের আখঞ্জী বাড়ির এক গৃহবধূর সাথে একই বাড়ির প্রবাস
ফেরত সবুজ হোসেন অনৈতিক কর্মকান্ড অবস্থায় বাড়ির লোকজন
তাদেরকে হাতে নাতে আটক করে। সৃষ্ট ঘটনায় ওই গ্রামে
উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজিতরা যুগল প্রেমিকদেরকে গাছে
বেধে নির্যাতণ করার অভিযোগও পাওয়া গেছে।
সৃষ্ট ঘটনায় শুক্রবার দুপুরে রামগঞ্জ থানায় নির্যাতিত পারুল
বেগম বাদী হয়ে ১৫ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।
পারুল বেগম জানান ইউপি মেম্বার ফারুক হোসেনের নির্দ্দেশে
গ্রামের উত্তেজিত কয়েকজন যুবক তাদেরকে সুপারী গাছের
সাথে বেঁেধ মারধর করেন।
ইউপি মেম্বার ফারুক হোসেন জানান পারুল ও সবুজের বাড়ী তার
বাড়ীর পাশে। গ্রামের লোকজন তাদেরকে আপত্তিরকর অবস্থা আটক
করে সুপারী গাছের সাথে বেধে রাখে। সংবাদ পেয়ে তিনি
ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের বাধন খুলে দিয়েছি।
ইউপি চেয়ারম্যান কামাল হোসেন ভ’ইয়া জানান মঙ্গলবার গভীররাতে
পারুল আক্তার ও সবুজ হোসেনকে আটক করে মেম্বার ফারুক
হোসেনসহ গ্রামের লোকজন তার কাছে নিয়ে আসেন। এ সময়ে
তিনি বিচারের শান্তনা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং
আটককৃতদেরকে মুক্ত করেন।
থানার ওসি মো: তোতা মিয়া জানান নির্যাতনের ঘটনায় মামলা
হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকায় ৪জনকে আটক করেছি।