বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বেতনের পাওনা টাকা আনতে গিয়েই খুন গৃহকর্মী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৪ আগস্ট, ২০১৭
  • ১৫৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ,

রাজধানীর বনশ্রী এলাকার গৃহকর্মী লাইলি বেগম (২৫) বেতনের পাওনা টাকা আনতে গিয়েই হত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে তাঁর দুলাভাই নুর ইসলাম।

আজ শুক্রবার সকালে বনশ্রীর ‘জি’ ব্লকের একটি বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাইলির লাশ উদ্ধার করা হয়।

নূর ইসলাম জানান, গত ১১ মাস ধরে গৃহকর্তা মঈনউদ্দিনের বাসায় কাজ করছেন লাইলি। সেখানে তাঁর চার মাসের বেতন বকেয়া ছিল। এ নিয়ে বেশ কিছুদিন ধরে মঈনউদ্দিনের সঙ্গে ঝগড়া হচ্ছিল তাঁর। আজ সকাল ৭টার দিকে লাইলি পাওনা টাকা নিতে ওই বাসায় যান। এরপর বিবস্ত্র অবস্থায় তাঁর ঝুলন্ত লাশ পাওয়া যায়।

লাইলি বেগমের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি থানার কাশিপুর ইউনিয়নে। তিনি খিলগাঁওয়ের হিন্দুপাড়া এলাকায় থাকতেন। লাইলির লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর বাসার গৃহকর্তা মঈনউদ্দিনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, লাইলির দুই সন্তান আছে। এদের একজনের নাম আতিকুর (৩), অন্যজনের নাম মরিয়ম (৫)।

লাইলির স্বামী নজরুল ইসলাম কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আটক হন। বর্তমানে তিনি ভারতের রাজধানী দিল্লির একটি কারাগারে বন্দি আছেন বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা বর্ষা জানান, লাইলিকে হত্যা করে বিবস্ত্র অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। বেতন নিয়ে লাইলি ও গৃহকর্তা মঈনউদ্দিনের মধ্যে ঝামেলা চলছিল।

বর্ষা আরো জানান, এর আগে আরো দুজন গৃহকর্মী এ বাসায় মারা যান। তবে তা প্রকাশ পায়নি। তিনি আরো জানান, প্রায় ছয় মাস আগে এক গর্ভবতী গৃহকর্মীকে মারধর করেন মঈনউদ্দিন।

এদিকে, লাইলির মৃত্যুর পর স্থানীয় বাসিন্দারা বিক্ষুব্ধ হয়ে মঈনউদ্দিনের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে এবং একই সঙ্গে স্লোগান দিয়ে মঈনউদ্দিনের বিচার দাবি করে। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীর বনশ্রী এলাকায় সংঘর্ষ চলছে। স্থানীয় বাসিন্দারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে খিলগাঁও জোনের সহকারী কমিশনার জুঁই ফারজানা জানান, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লাশের ময়নাতদন্ত করা হবে। ওই প্রতিবেদন এলে বোঝা যাবে তা হত্যা না আত্মহত্যা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451