রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লোহাগড়ার ইতনার মেঠো পথগুলি পরিপাটি করে সাজানো !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৪ আগস্ট, ২০১৭
  • ২০৭ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম নড়াইল ঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউপির ইতনা গ্রামের মেঠো
পথগুলি দিয়ে স্বাচ্ছন্দে চলাচল করছে গ্রামের সাধারন মানুষ।
দীর্ঘদিন পরে এখন যেন পরিপাটি করে সাজানো হয়েছে
রাস্তাগুলি। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে যে রাস্তাগুলি চলাচলের
অনুপযোগি ছিল আজ সে রাস্তা দিয়ে কৃষক, সাধারণ মানুষ
হাটাচলার পাশাপাশি কৃষি পণ্য আনানেয়া করছে।
সংশ্লিষ্ট সূত্র ও গত বুধবার সকালে সরেজমিনে গিয়ে
জানা গেছে, নড়াইল-মাদারীপুর জেলার দায়িত্বপ্রাপ্ত
সংরক্ষিত(৩২৬)আসনের সংসদ সদস্য রোকসানা ইয়াসমিন ছুটি
কয়েকমাস পূর্বে নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামে
আসেন। সাধারণ মানুষ তখন সংসদ সদস্যকে এলাকার উন্নয়নে
গুরুত্বপূর্ণ কয়েকটি প্রকল্প বাস্তবায়নের অনুরোধ জানান।
সাধারণ মানুষের উপকারের কথা চিন্তা করেই তিনি ২০১৬-২০১৭
অর্থ বছরে ইতনা এলাকায় টিআর প্রকল্পের অধীন ইতনা গ্রামের
২০টি প্রকল্পসহ ২৬টি প্রকল্প অনুমোদন করেন এবং বরাদ্দ দেন।
সম্প্রতি প্রকল্পগুলির কাজ সম্পন্ন হওয়ায় এলাকার মানুষ উপকৃত
হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ইতনা রুস্তম মোল্যার
বাড়ি থেকে পাঁকা রাস্তা পর্যন্ত রাস্তা,ইতনা পাঁকা রাস্তা থেকে
আমির শেখের বাড়ি পর্যন্ত রাস্তা, ইদ্রিস শেখের বাড়ি থেকে
শাহাদত মোল্যার বাড়ি পর্যন্ত রাস্তা, চরপাড়া রিজ্জাক মোল্যার বাড়ি
থেকে আলাউদ্দিনের বাড়ি পর্যন্ত মাটির রাস্তাসহ ২০টি প্রকল্প
টি,আর প্রকল্পের আওতায় সংস্কার কাজ করা হয়েছে। ওই গ্রামের
রুস্তম মোল্যা(৮০), চরপাড়ার আক্কাস বিশ্বাস(৫০),বাহিরচর পাড়ার
সিরাজ শেখের স্ত্রী হালিমা বেগম(৫০), ইতনা গ্রামের হাবিবুর
রহমান থান্দার(৫২)সহ গ্রামের মানুষ বলেন, দীর্ঘদিন পর গ্রামের
রাস্তাগুলি সংস্কার হওয়ায় স্বাচ্ছন্দে চলাচল করতে পারছি। ইতনা
গ্রামের যুবক এস,এম মামুনুজ্জামান বলেন, সংসদ সদস্য
রোকসানা ইয়াসমিন ছুটি সততার সাথেই দায়িত্বপালন করে
চলেছেন। তিনি ইতনা ইউনিয়নের মানুয়ের চলাচলের জন্য রাস্তা

সংস্কারের ব্যবস্থা করেছেন। লোহাগড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন
কর্মকর্তার অফিস সহকারী মোঃ মনিরুজ্জামান বলেন, সরকারি
বরাদ্দে রাস্তাগুলির কাজ করা হয়েছে। সূত্র জানায়,এসব প্রকল্প
বাস্তবায়নে ১৪ লাখ ৪৯ হাজার ৭৪১ টাকা ব্যয় হয়েছে।#


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451