শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

চাটখিলে শিক্ষামন্ত্রীর স্বচ্ছ ও জবাবতিহিতামূলক ভিডিও কনফারেন্স

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭
  • ২৮১ বার পড়া হয়েছে

এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে আবদুল
ওয়াহাব ডিগ্রি কলেজে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক শিক্ষা প্রতিষ্ঠান এবং
ডিআইএ’র পরিদর্শন বিষয়ক ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণশুনানীতে প্রধান
অতিথি হিসেবে অংশ নেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মন্ত্রী চাটখিলের
আবদুল ওয়াহাব ডিগ্রি কলেজে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কলেজের বিভিন্ন
সমস্যা সম্পর্কে কথা বলেন, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের
সংসদ সদস্য এইচ এম ইব্রাহীমের সাথে। শিক্ষামন্ত্রী আগামীতে আবদুল ওয়াহাব
ডিগ্রি কলেজের উন্নয়নে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। বুধবার (২ আগস্ট)
দুপুরে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের “শেখ রাসেল স্মৃতি কনফারেন্স” কেন্দ্র থেকে
ভিডিও কনফারেন্সের মাধ্যমে আবদুল ওয়াহাব ডিগ্রী কলেজ মিলনায়তনে কলেজের
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে এ গনশুনানি করেন শিক্ষামন্ত্রী। ভিডিও
কনফারেন্স অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শক ও নিরীক্ষা অধিদপ্তরের শিক্ষা
পরিদর্শক মো. গোলাম ফিরোজ, সহকারী শিক্ষা পরিদর্শক আবদুল্লাহ আল মামুন,
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল হারুন, কলেজের অধ্যক্ষ
জামাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর
সহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। ভিডিও কনফারেন্সে এইচ এম ইব্রাহীম এমপি

শিক্ষামন্ত্রীকে জানান, আমাদের এ কলেজের ভবনগুলি ট্রাষ্টের মাধ্যমে নির্মাণ করা
হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে বিজ্ঞান ভবন ও আইসিটি ভবন নির্মাণের জন্য
আমরা শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছি। বিজ্ঞান ও আইসিটি ভবন নির্মিত
হলে এ এলাকার ছাত্রছাত্রীরা তথ্য প্রযুক্তি শিক্ষায় উপকৃত হবে। এ কলেজ গত ৩ বছরে
এইচএসসি পরীক্ষায় উপজেলা এবং জেলায় প্রথম স্থান অধিকার করতে সক্ষম হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451