সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ডাকাত রুবেল গ্রেফতার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৩০ জুলাই, ২০১৭
  • ২৮৫ বার পড়া হয়েছে

এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর
কোম্পানীগঞ্জ উপজেলায় গোলাম ছারওয়ার রুবেল (২৮) নামে এক ডাকাতকে
অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে বসুরহাট পৌরসভা
৪নং ওয়ার্ড বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
রুবেল বসুহাট পৌরসভার ৫ নং ওয়াডের শুটকী ব্যাপারী বাড়ির গোলাম মাওলার
ছেলে। কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোঃ ফজলে
রাব্বি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতদের সংঘবদ্ধ হওয়ার খবর
পেয়ে এসআই সুমন বড়ুয়া, এসআই সাইফ উদ্দিনসহ সঙ্গীয় অফিসারদের
নিয়ে তিনি নিজেই অভিযান পরিচালনা করেন। এসময় ডাকাত রুবেলকে
একটি এলজি ও ১০ রাউন্ড গুলিসহ আটক করলেও তার সাথে থাকা কুখ্যাত
ডাকাত বুরিন্দা রুবেলসহ বেশ কয়েজন পালিয়ে যায়। ওসি আরও জানান,
আটককৃত ডাকাত রুবেলের বিরুদ্ধে থানায় ৫টি ডাকাতি মামলা
রয়েছে। এসব মামলায় গত ৩০ নভেম্বর তাকে আটক করে কারাগারে পাঠালেও
সে জামিনে বেরিয়ে এসে আবারও ডাকাতি শুরু করেছে। তার বিরুদ্ধে
অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির দুটি মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও
তিনি জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451