সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে শারীরিক নির্যাতন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৯ জুলাই, ২০১৭
  • ২৫৬ বার পড়া হয়েছে

মাসুদ হোসেন, চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুর সদর  উপজেলার কোটরাবাদে মাদক দ্রব্য কেনার টাকা না পেয়ে হোসনেআরা বেগম (২৫) নির্যাতন করেছে তার স্বামী মোবারক হোসেন শেখ। বৃহষ্পতিবার রাতে এ ঘটনা ঘটে। আহত হোসনেআরাকে উদ্ধার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন এলাকাবসী। সে চাঁদপুর সদর উপজেলার পূর্ব রামদাসদী গ্রামের হালিম পাটওয়ারীর মেয়ে। এর কয়েকদিন আগেও মোবারক শেখ মাদকের জন্য তার কাছে ৮ হাজার টাকা চান। কিন্ত সে টাকা দিতে পারেনি। আহত হোসনেয়ারা বেগম জানায়, প্রায় ৭ বছর পূর্বে সদর উপজেলার কোটরাবাদ গ্রামের রুহুল আমিন শেখের ছেলে মোবারক হোসেন শেখকে পারিবারিক ভাবে ১০ আনি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়। তাদের ঘরে ৫ বছর বয়সী ১টি ছেলে এবং দেড় বছর বয়সী ১টি এক মেয়ে সন্তান রয়েছে। বিয়ের পর সে জানতে পারেন মোবারক শেখ মাদক সেবন করেন। প্রায়ই তার স্বামী মাদকের টাকার জন্য তাকে অনেক মারধর করতো এবং বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার কথা বলতেন।
ঘটনারদিন সকালে তার স্বামী মোবারক শেখ নেশা জাতীয় ট্যাবলেট খেযে ঘুমিয়ে পড়েন। বিকেলে সে ঘুম থেকে উঠে বাহিরে বের হয়ে যায়। রাত ৮ টার পরে হোসনেয়ারা বেগম তার সন্তানদের নিয়ে বিছানায় শুয়ে থাকলে মোবারক ঘরে গিয়েই ইলেক্ট্রনিক্স সামগ্রী মেরামত করার তাতাইলে বৈদ্যুতিক সংযোগ দিয়ে তা প্রচন্ড গরম করে হোসনেয়ারার গালে এবং বাম হাতে ছেকা দেন। এতে সে গুরুতর আহত হয়ে চিৎকার করলে পাশ্ববর্তী লোকজন এসে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে পাষন্ড স্বামী মোবারক শেখকে আটক করেন বলে জানান, থানার এস আই কামরুজ্জামান। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার এস আই কামরুজ্জামান জানান, স্থানীয় লোকজন তার স্ত্রীকে নির্যাতনের বিষয়টি থানা পুলিশকে জানালে আমি সর্ঙ্গীয়ফোর্স নিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসি। এ ব্যাপারে তার পরিবারের লোকজন মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। মামলা হলে তাতে আদালতে প্রেরণ করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451