রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

বিরামপুরে আমন ধান রোপনে ব্যাস্ত কৃষক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭
  • ২৩৮ বার পড়া হয়েছে

 

সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
খাদ্য শস্য ভান্ডার হিসেবে খ্যাত উত্তরাঞ্চলের দিনাজপুর জেলা। এ জেলার
প্রতিটি উপজেলার গ্রামাঞ্চলের কৃষকেরা মৌসুমী ফসল হিসাবে আমন
ধান চাষ করে থাকে। আর তাই এবারও ভাল ফলনের আশায় রোদ-বৃষ্টি ও তীব্র
গরমকে উপেক্ষা করে মাঠে নেমে পড়েছে গ্রাম বাংলার কৃষকেরা।
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা ঘুরে দেখা গেছে, প্রত্যন্ত গ্রাম গুলোর
এক পার্শ্বে যতদূর চোখ যায় শুধু সবুজে ঘেরা মাঠ আর মাঠ। উপজেলার
পশ্চিমে রয়েছে ভারত-বাংলাদেশের সীমান্ত। আর এই সীমান্ত এলাকার কিছু
মানুষ ব্যাবসা-বাণিজ্যের সাথে যুক্ত থাকলেও অনেকেই রয়েছেন যারা
সাধারন কৃষক। এসব কৃষকেরা একটু ভাল ফলনের আশায় পরবর্তী
প্রাকৃতিক দূর্যোগের কবল থেকে রক্ষা পেতে আগাম আমন ধান রোপনে
মাঠে নেমে পড়েছেন।
উপজেলার কাটলা ইউনিয়নের বাঁসুপাড়া গ্রামের কৃষক রশিদুল ইসলাম
জানান, “প্রতি বছরের ন্যায় আগাম আমন ধান চাষের জন্য কাজ করে
যাচ্ছি। আগাম চাষ করলে একদিকে যেমন ফলন ভালো হয়, অন্যদিকে পোকা-
মাঁকড় ও প্রাকৃতিক দূর্যোগের ভয় কম থাকে”। জোতবানী ইউনিয়নের
চতুরপুর গ্রামের কৃষক আব্দুল কাফি জানান, “আমি ১২-১৪ বিঘা
জমিতে আমন ধান চাষ করছি। প্রতি বছর আগাম ধান চাষ করে ভালো ফলন
পেয়েছি, তাই এবারও আগাম চাষের জন্য মাঠে নেমেছি”। খাঁনপুর
ইউনিয়নের মহপুকুর গ্রামের কৃষক ইউসুফ আলী জানান, “আমি গত ২-
৩ বছর থেকে আগাম চাষ করে ভালো ফলন পেয়েছি, তাই এবারও আগাম চাষ
করছি”।
এ বিষয়ে বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা নিকছন চন্দ্র পাল জানান,
“এলাকাটি কৃষি ভিত্তিক এলাকা। তাই এখানকার অধিক কৃষক আমন ধান
রোপনের জন্য মাঠে নেমে পড়েছে। কৃষকদের যেকোন ধরনের সুযোগ-
সুবিধা বা প্রয়োজনে উপজেলা কৃষি অফিস কর্তৃক সর্বদা
সহযোগীতার আশ্বাস দেন তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451