বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

আশুলিয়া রিপোর্টাস ক্লাব এর জরুরী সভা অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭
  • ২৬৪ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি ঃ
ঢাকার আশুলিয়ার শ্রীপুর এলাকায় বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ড বৃদ্ধি-বর্তমানে
চুরি, ছিনতাই বেড়ে যাওয়ায় এলাকাবাসী অতিষ্ট হয়ে পড়েছেন বলে অভিযোগ
উঠেছে জনমনে।
এ ব্যাপারে ২৭ জুলাই ২০১৭ ইং তারিখে আশুলিয়া রিপোর্টাস ক্লাব এর সভাপতি
এম এ হান্নান চৌধুরী এক জরুরী সভার আয়োজন করেন। এ আলোচনা সভার
আলোচ্য বিষয়, বিশেষ করে এলাকার মাদক ব্যবসার সাথে জড়িতরা সমাজের কিছু
প্রভাবশালী ব্যক্তির আশ্রয় প্রশ্রয়ে মাতাচারা দিয়ে উঠছে, এদের সঙ্গে রয়েছে
কতিপয় ভূয়া সাংবাদিক ও চোর, ছিনতাইকারীরা। মাদকসেবীরা মাদকের টাকা
জোগার করতে গিয়ে এলাকায় চুরি ছিনতাই করে আসছে। উক্ত বিষয়ে আশুলিয়া
থানায় একাধিক লিখিত অভিযোগ এবং জিডি রয়েছে।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন আশুলিয়া রিপোর্টাস ক্লাব এর সাধারণ সম্পাদক
লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম হেলাল শেখ, আইন বিষয়ক
সম্পাদক এম এ এস আরাফ, কার্যনির্বাহী সদস্য মোঃ নাজমুল হোসেন। এ
সময়ে উপস্থিত ছিলেন ক্লাব এর সকল সদস্যগণ।
গত ১৮/০৭/২০১৭ ইং তারিখে কিছু ভূয়া সাংবাদিক শ্রীপুরে অবস্থিত আশুলিয়া
রিপোর্টাস ক্লাব এর অফিসের তালা ভেঙ্গে কিছু টাকা ও প্রযোজনীয় কাগজপত্র
এবং সাইন বোর্ড চুরি করে নিয়ে যায়। এরপর আশুলিয়া রিপোর্টাস ক্লাব এর
সভাপতি এম এ হান্নান চৌধুরী কে বিভিন্ন সময়ে চোর ও ভূয়া
সাংবাদিকগণ তাদের ভাড়াটিয়া সন্ত্রাসী সহ বিভিন্ন ভাবে প্রাণ নাশের হুমকি
দিচ্ছে। এ ব্যাপারে সভাপতি এক জরুরী আলোচনা সভা ডাকেন। উক্ত আলোচনা
সভায় এলাকার শান্তি-শৃঙ্খলার রক্ষার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা
করছেন আশুলিয়া রিপোর্টাস ক্লাব এর সকল সদস্যগণ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451