বেনাপোল প্রতিনিধি:
বেনাপোলের গাজিপুর গ্রাম থেকে বুধবার ভোরে ২০০০ পিস
ইয়াবা সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড
এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৬।
আটককৃতরা হলেন বেনাপোলের গাজীপুর গ্রামের শাহাদাত
হোসেনের ছেলে সোহান হোসেন (২৩), নামাজ গ্রামের
সাজ্জাদ আলী ছেলে সবুর (৩৫) ও ঝিকরগাছার শিকচানপুর
এলাকার মৃত হোসেনের স্ত্রী মনোয়ারা বেগম(৫০)।
র্যাব-৬, যশোর এএসপি খোদাদাদ হোসেন বলেন, গোপন
সংবাদের ভিত্তিতে জানতে পারি, বেনাপোলের গাজীপুর গ্রামে
সোহান হোসেন (২৩) এর বাড়িতে কতিপয় ব্যক্তি ইয়াবা
ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে। এ ধরনের খবরের ভিত্তিতে ওখানে
অভিযান চালানো হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর
চেষ্টা কালে ৩ জন কে আটক করে র্যাব সদস্যরা। পরে তাদের দেহ
তল্লাশী করে ১০টি নীল রংয়ের পলিথিনের মধ্যে ২০০ (দুইশত) পিস
করে মোট ২০০০ ইয়াবা উদ্ধার করা হয়। আটক আসামীর মামলা
দিয়ে বেনাপোল পোর্ট থানায় সৌপর্দ করা হয়েছে । তারিখ