বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

গণতন্ত্রের ভেতর থেকেই বাংলাদেশ সরকার জঙ্গিদের দমন করছে : হাসানুল হক ইনু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৬ জুলাই, ২০১৭
  • ৩৬০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক,

গণতন্ত্রের ভেতর থেকেই বাংলাদেশ সরকার জঙ্গিদের দমন করছে বলে উল্লেখ করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। আজ বুধবার সকালে সাভারের আশুলিয়ার বড় রাঙ্গামাটিয়া এলাকায় পিকাড কমিউনিটি স্কুল উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী এ সময় আরও বলেন বাংলাদেশের মানুষ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে,তাই এই দেশে রাজাকারদের কোনো ঠাঁই নাই। একটু দেরিতে হলেও বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যুদ্ধাপরাধীদের বিচার করছে। বাংলাদেশ সরকার এখন তিনটি চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে।

একটি হলো জঙ্গি উৎখাত করে শান্তি প্রতিষ্ঠিত করা। দ্বিতীয়টি হচ্ছে বৈষম্যমুক্ত উন্নয়নের চ্যালেঞ্জ। তৃতীয়টি হচ্ছে দলবাজিমুক্ত সুশাসনের জন্য চ্যালেঞ্জ। তিনি আরও বলেন বাংলাদেশে শিল্পপ্রতিষ্ঠানের মালিকদের সর্বাত্মক সহযোগিতা করছে বর্তমান সরকার। তাই শিল্পপ্রতিষ্ঠানে মালিকপক্ষকে শ্রমিকদের সব রকমের সুযোগ সুবিধা দিতে হবে।

এ সময় তিনি আরও বলেন ৫৭ ধারায় কোনো সাংবাদিক নির্যাতন ও দমন নিপীড়নের জন্য নয়, এটি সাইবার অপরাধ দমনের জন্য, সরকারের পক্ষ থেকে কোনো সাংবাদিকের বিরুদ্ধে এই আইন ব্যবহার করা হয়নি। জঙ্গিবাদের বিরুদ্ধে এ সময় তিনি সবাইকে সর্তক থাকার আহ্বান জানান।

পিকাড কমিউনিটি স্কুলে গার্মেন্ট এর শ্রমিকদের সন্তানের বিনামূল্যে পড়াশোনার সুযোগ করে দিয়েছেন কর্তৃপক্ষ। এই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৪০ জন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিকাড কমিউনিটি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সায়ফুল ইসলামসহ আরও অনেকে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451