সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

 শার্শায় অস্ত্র ও হাত বোমা সহ আটক ৫ ডাকাত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭
  • ২১৫ বার পড়া হয়েছে
হাতীবান্ধা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষক আটক

মীর ফারুক শার্শা, যশোর থেকেঃ গতকাল রবিবার ভোর থেকে রাত পর্যন্ত অভিযান
চালিয়ে ০৫ ডাকাত কে আটক করেছে শার্শা থানা পুলিশ। এ সময় আটককৃতদের
কাছ থেকে উদ্ধার হয ২টি তাজা বোমা, ২টি পিস্তল, ২টি গুলি, ২টি গাছি দা, ১টি
ছুরি, ৪টি মোবাইল ও ৩টি পাসপোর্ট। আটককৃত হলো শার্শা নিজামপুর
ইউনিয়নের বড় মান্দারতলা গ্রামের মৃত-অমেদ আলীর ছেলে আলি হোসেন (৪২),
ঝিকরগাছা উপজেলা বল্লা গ্রামের মৃত-আব্দুল মালেকের ছেলে সোহেল রানা (২৭),
একই গ্রামের মৃত-হাবিবুর রহমানের ছেলে কামরুল ইসলাম (২০), সাহেব আলীর ছেলে
হৃদয় হোসেন টগর (২২), আয়ুব আলী ছেলে ফারুক হোসেন। এ বিষয়ে জানতে চাইলে
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান সাংবাদিকদের জানান শার্শা
উপজেলা নিজামপুর ইউনিয়নে কানাই নগর গ্রামে ও প্রবাসী জাহাঙ্গীর আলমের
ক¯্রােসিকল গেটের তালা ভেঙ্গে ডাকাতি সংঘটিত হয়। এ সময় ডাকাতরা অস্ত্রের ভয়
দেখিয়ে প্রবাসী জাহাঙ্গীর আলম এর বাড়ী থেকে নগদ ১ লক্ষ, ১ জোড়া সোনার রুলি,
১ জোড়া কানের দুল, ১টি সোনার সেন, মোট দেড় ভরি স্বর্ণ, ১টি ট্যাব, ৪টি
উন্নত ধরনের মোবাইল, ৩টি পাসপোর্ট, ৫টি জমির দলিল সহ লুন্ঠন করে নিয়ে যায়।
লুন্ঠনকৃত আনুমানিক মালের মূল্য ২ লক্ষ ৫০ হাজার টাকা। এ বিষয়ে জাহাঙ্গীর আলমের
স্ত্রী বাদী হয়ে শার্শা থানায় অভিযোগ করে। রবিবার সারাদিন অভিযান চালিয়ে পুলিশ
এই ৫ ডাকাতকে আটক করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আটককৃতদের নামে মামলা করে উক্ত
আসামীদেরকে কোর্টে প্রেরণ করা হয়।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451