বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মন্ত্রিসভায় ৫৭ ধারা নিয়ে আলোচনা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭
  • ২৭৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

তথ্যপ্রযুক্তি আইনের (আইসিটি) বহুল আলোচিত ৫৭ ধারা নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে। বিতর্কিত এ ধারাটি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের আন্দোলনের বিষয়টিও উঠে আসে আলোচনায়।

আজ সোমবার বেলা ১১টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক এ আলোচনা হয়। বৈঠকে অংশ নেওয়া মন্ত্রিসভার একাধিক সদস্য  বিষয়টি জানিয়েছেন।

সদস্যরা জানান, মন্ত্রিপরিষদের বৈঠকে নির্ধারিত বিষয়সূচি নিষ্পত্তির পর অনির্ধারিত আলোচনায় ৫৭ ধারা ও সাংবাদিকদের আন্দোলনের বিষয়টি উঠে আসে।

এ সময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু মন্ত্রিসভায় জানান, আইসিটি আইনের ৫৭ ধারাটি সাংবাদিকদের হয়রানির জন্য নয়। ধারাটি তথ্যপ্রযুক্তির সুরক্ষার জন্য করা হয়েছে। যারা তথ্য-প্রযুক্তি আইন লঙ্ঘন করবেন বা তথ্যপ্রযুক্তি নিয়ে কোনো সমস্যা সৃষ্টি করবেন তাঁদের বিরুদ্ধেই এই ধারাটি প্রযোজ্য হবে। সাংবাদিকতার সঙ্গে এই ধারাটি সাংঘর্ষিক নয়।

তথ্যমন্ত্রীর ওই বক্তব্যের পর মন্ত্রিপরিষদের আরো কয়েকজন সদস্য বিষয়টি নিয়ে আলোচনা করেন। বৈঠকে প্রধানমন্ত্রী সব সদস্যের কথা শুনেছেন, তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451