বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শার্শায় ৫ ডাকাত গ্রেফতার বোমা পিস্তল গুলি উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৪ জুলাই, ২০১৭
  • ২১০ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:
যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শার বিভিণœ স্থানে অভিযান চালিয়ে রবিবার
গভীর রাতে ৫ ডাকাতকে ২টি পিস্তল, ২রাউন্ড গুলি, ৩টি বোমা ,৩টি রামদা, ৪টি
মোবাইল ও ৩টি পাসপোর্ট সহ আটক করেছে পুলিশ। আটক ডাকাতরা হচ্ছে,
শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের বনমান্দার গ্রামের মৃত ওমেদ আলীর ছেলে
আলী হোসেন (৪২), ঝিকরগাছা উপজেলার বল্লাহ গ্রামের মৃত আঃ মালেকের ছেলে
সোহেল রানা (২৭), একই গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে কামরুল ইসলাম
(২০), সাহেব আলীর ছেলে হৃদয় হোসেন টগর (২২) ও আয়ুব আলীর ছেলে ফারুক
হোসেন (২২)।
শার্শা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, উপজেলার নিজামপুর
ইউনিয়নের কানাই নগরে শনিবার রাতে প্রবাসী জাহাঙ্গীর আলমের বাড়ীর ক্লপসিবল
গেটের তালা ভেঙ্গে ডাকাতি সংঘটিত হয়। এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে নগদ
১লাখ টাকা, ১ জোড়া চুরি, ১ জোড়া দুল ও ১টি চেইনসহ মোট দেড় ভরি স্বর্ণ,
১টি ট্যাব, ৪টি উন্নতমানের মোবাইল, ৩টি পাসপোর্ট ও ৫টি জমির দলিল সহ
লুন্ঠন করে নিয়ে যায়। লুন্ঠনকৃত মালামালের মূল্য আনুমানিক আড়াই লক্ষাধিক
টাকা হবে।
জাহাঙ্গীর আলমের স্ত্রী আমিরুন নেছা বাদী হয়ে গতকাল শার্শা থানায় এজাহার
দায়ের করেন। এ ঘটনায় রবিবার রাতভোর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৫ জন
ডাকাতকে আটক করা হয়।আসামীদের স্বীকারোক্তি মোতাবেক ২টি পিস্তল, ২টি
গুলি, ৩টি বোমা ২টি গাছিদা, ১টি ছুরি, ৪টি মোবাইল ও ৩টি পাসপোর্ট
উদ্ধার করা হয়। এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451