রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

জলঢাকায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে বৃক্ষরোপণ উৎসব পালিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৩ জুলাই, ২০১৭
  • ৩১১ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধি : “উন্নয়নের বাতিঘর প্রাথমিক শিক্ষা
অধিদপ্তর” এই শ্লোগান কে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় রবিবার
দূপুরে প্রাথমিক শিক্ষা অফিসের অধীনে উপজেলার ২৪৬ টি সরকারী
প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ উৎসব পালিত হয়।
শিক্ষক শিক্ষার্থীদের সাথে নিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রায় ২হাজার
ফলজ ও ঔষধি বৃক্ষ রোপন করে উপজেলা ব্যাপক আলোড়ন সৃষ্ঠি করেছে
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর । উপজেলা শিক্ষা অফিস প্রাঙ্গণে উপজেলা
শিক্ষা কর্মকর্তা শাহাজাহান বৃক্ষ রোপন করে এই উৎসবের শুভ সুচনা
করেন ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বজলুর রশীদ,
শেখ মুশফিকুর রহমান, আঃ বঃ মোকতাদের বিল্লাহ , হাবিবুর রহমান,
আতাউল গনি ওসমানী, হারুন অর রশীদ , কৃষ্ণা কাবেরি বিশ্বাস সহ
অন্যান্য কমর্চারী বৃন্দ। এ প্রসঙ্গে শিক্ষা কর্মকর্তা শাহাজাহান বলেন
,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক ড.আবু হেনা
মোস্তফা কামাল এনডিসি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী উপজেলার
সকল বিদ্যালয়ে উৎসব মূখর পরিবেশে এ কর্মসূচি পালন করা হয়।
অন্যদিকে মিরগঞ্জ হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা
মল্লিকা রায়ের নেতৃত্বে বৃক্ষরোপণ করা হয় । এসময় প্রধান শিক্ষিকা
তহমিনা বেগম উপস্থিত ছিলেন । এছাড়াও বিন্যাকুড়ি সঃ প্রাঃ বিঃ
তেও অনুরুপ কর্মসুচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রধান
শিক্ষক হাবিবুর রহমান, সহকারী শিক্ষিকা খাদিজা আখতার ও ইলুনা
রেনু প্রমুখ ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451