শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৫৩২টি প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৭২ প্রতিষ্ঠানে সবাই ফেল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৩ জুলাই, ২০১৭
  • ২১১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

গতবারের চেয়ে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাসের প্রতিষ্ঠানের সংখ্যা ৩১৬টি কমেছে। আর কোনো শিক্ষার্থীই পাশ করেত পারেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৪৭টি।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর ৫৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পাস করেছেন। গত বছর এ সংখ্যা ছিল ৮৪৮টি। আর ২০১৫ সালে সবাই পাস করেছিল এমন প্রতিষ্ঠানের সংখ্যা এক হাজার ১৩৩টি। অন্যদিকে এবার ৭২টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই এইচএসসি পাস করতে পারেনি। গত বছর এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২৫টি।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আজ রবিবার সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রীর হাতে এই পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

প্রকাশিত ফল অনুযায়ী, সারা দেশে গড় পাসের হার দাড়ায় ৬৮.৯১ শতাংশ এবং মোট জিপিএ ৫ শিক্ষার্থীর সংখ্যা ৩৭ হাজার ৭২৬ জন। এর মধ্যে মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৭.২০ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ১৮১৫ জন। কারিগরী শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৩৩ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ২৬৬৯ জন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451