মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সরকারের ইচ্ছা নেই বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করার : ওবায়দুল কাদের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৩ জুলাই, ২০১৭
  • ২৮৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক,

বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করার ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, রাজনীতি করতে হলে সাহস থাকতে হয়। বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার পরামর্শ দেন তিনি।

আজ রোববার সকালে পাবলিক সার্ভিস ডে উপলক্ষে রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত একদিনে মোটরসাইকেল রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের। দেশে প্রথমবারের মতো এই কার্যক্রমের উদ্বোধন করা হলো।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘তারেক রহমানের ব্যাপারটা তো সেটা তিনি মামলার মুখোমুখি হচ্ছেন না। সাড়ে আট বছর ধরে দেশের বাইরে আছেন। আমার মনে হয়, রাজনীতি করতে হলে সাহস থাকা উচিত। আমি আমার দেশেই রাজনীতি করব। জেল খাটতে হলে জেলে যাব। মামলা আসবেই। রাজনীতি করতে হলে মামলা আসবেই। সরকারে থেকেও আমাদের অনেকের বিরুদ্ধে মামলা আছে। ইনক্লুসিভ ইলেকশন হবে, এটা আমরা চাই। বিএনপি একটা বড় দল। তাদের বাদ দিয়ে ইলেকশন করব, ফাঁকা মাঠে গোল দেবো—এ রকম কোনো চিন্তা আমাদের নেই। আমরা চাই বিএনপিও মাঠে আসুক।’

এ সময় আরেক প্রশ্নের জবাবে নির্বাচনের তফসিল ঘোষণার আগে সরকারি দলের নেতাদের সুযোগ-সুবিধা নেওয়ার অভিযোগ ঠিক নয় বলেও মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451