বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

আ.লীগের প্রেসিডিয়ামে খসরু, আইন সম্পাদক রেজাউল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২২ জুলাই, ২০১৭
  • ২৩৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আবদুল মতিন খসরুকে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য করা হয়েছে। অ্যাডভোকেট শ ম রেজাউল করিম দলটির আইনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

শুক্রবার রাতে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

আবদুল মতিন খসরু ছয় বছর ধরে আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ সালের আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারে আইনমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

আর আইনজীবী শ ম রেজাউল করিম বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের যুগ্ম সম্পাদক ছিলেন। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্য।

পেশাজীবনে বঙ্গবন্ধু হত্যা মামলা ও জেলহত্যার মামলার আইনজীবী ছিলেন তিনি। ওয়ান-ইলেভেনের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তিনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী হিসেবে আইনি সহায়তা দিয়েছেন।

আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, গত অক্টোবর মাসে ২০তম জাতীয় সম্মেলনে কাউন্সিলরদের দেওয়া প্রদত্ত ক্ষমতাবলে দলীয় সভাপতি শেখ হাসিনা তাঁদের মনোনীত করেছেন।

আওয়ামী লীগের ৮১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে এখনো সভাপতিমণ্ডলীর তিনটি ও কার্যনির্বাহী সদস্যের একটি পদ ফাঁকা রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451