শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

রাজধানীর এলিফ্যান্ট রোডের ঢাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭
  • ২৫১ বার পড়া হয়েছে

 

অনলাইন ডেস্ক,

রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ওই ছাত্রীকে মৃত ঘোষণা করেন ঢামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

ওই ছাত্রীর নাম মারিয়া (২০)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষে পড়তেন। পরিবারের সঙ্গে ২৫৪, ৯/এ এলিফ্যান্ট রোডের ‘কনকর্ড টাওয়ার’ নামে একটি ভবনের নবম তলায় থাকতেন তিনি।

মারিয়ার বড় বোন মরিয়া জানান, তাঁরা ১৯ তলা বাসার নবম তলায় ভাড়া থাকেন। সকাল ৬টার দিকে মারিয়ার কক্ষে গিয়ে দেখা যায়, সে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। এর পর সঙ্গে সঙ্গে তাঁকে ঢামেকে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কী কারণে মারিয়া ফাঁস দিয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি বড় বোন মরিয়া।

ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মারিয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451