বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফুলবাড়ীয়ায় স্কুল ছাত্রের রহস্যজনক মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৯ জুলাই, ২০১৭
  • ২৯৮ বার পড়া হয়েছে

 

মোঃ হাবিবুল্লাহ হাবিব, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ

মঙ্গলবার ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভার ৮নং ওয়ার্ডে সোহরাওয়ার্দী

হক শায়ন (১৫) নামে এক স্কুল ছাত্রের গলায় ফাঁস দিয়ে রহস্যজনক মৃত্যু

হয়েছে। জানা যায়, ঘটনার ১ দিন পূর্বে ফেসবুক চালাতে নিষেধ করায় মা

পাপিয়া সুলতানার সাথে শায়নের তর্ক-বিতর্ক হয়। ঘটনার দিন শায়ন স্কুল

থেকে পরীক্ষা দিয়ে বাসায় ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

ঘটনাস্থলে খোঁজ-খবর নিয়ে জানা গেছে, শায়নের বাবা আজাহারুল ইসলাম

ঢাকায় নাভানা গ্র“পে চাকুরীতে কর্মরত। মা পাপিয়া সুলতানা ছেলে-

মেয়ের লেখাপড়ার জন্য গ্রামের বাড়ি উপজেলার বালিয়ান ইউনিয়নের শুরেরপাড়

থেকে এসে পৌর সদরে একটি বাসা ভাড়া নিয়ে গত মে মাস থেকে

বসবাস করে আসছে। শায়ন ফুলবাড়ীয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণীর

ছাত্র। শায়নের আত্মহত্যার ঘটনার পেছনে শায়নের মায়ের পরকীয়ার কারণ রয়েছে

বলে স্থানীয়রা ধারণা করছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451