মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর ২৪ ঘণ্টাই খোলা থাকবে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৯ জুলাই, ২০১৭
  • ১৭২ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধিঃ

আমদানি-রপ্তানি কার্যক্রমের সুবিধার্থে বেনাপোল ও পেট্রাপোল স্থলবন্দর সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টার জন্য খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বুধবার নৌ-পরিবহন মন্ত্রণালয় আয়োজিত এক বৈঠকে শেষে এই সিদ্ধান্তের কথা জানান নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, আগামী ১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ২৪ ঘণ্টা খোলা রাখার কার্যক্রমের উদ্বোধন করবেন। এ লক্ষ্যে বন্দরে এখন অটোমেশনের কাজ চলছে।

বৈঠকে নৌমন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ডসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শাজাহান খান বলেন, ২৪ ঘণ্টা এই স্থলবন্দর দুটি খোলা রাখার মাধ্যমে পণ্য আমদানি রপ্তানিতে আর কোনো জট থাকবে না। ব্যবসা-বাণিজ্য আরো সম্প্রসারিত হবে। বাণিজ্যে গতি আসবে। একইভাবে ভোমরা স্থলবন্দরসহ অন্য যে স্থলবন্দরগুলো আছে সেগুলোকে এই কার্যক্রমের আওতায় আনারও উদ্যোগ নেওয়া হয়েছে।

নৌমন্ত্রী আরো জানান, চট্টগ্রাম সমুদ্র বন্দরে পণ্য ওঠানামায় দেরি হওয়ার কারণে সেখানে জাহাজ জট তৈরি হয়। সে কারণে শিগগির বন্দরটির জন্য তিনটি রাবার টায়ার গেন্টিং ক্রেন আমদানি করা হচ্ছে। এতে পণ্য খালাস, ওঠানামায় গতি আসবে। জাহাজ জটও আস্তে আস্তে কমে আসবে। ২০১৮ সালের মধ্যে আরো আটটি ক্রেন এই বহরে যুক্ত হবে বলেও জানান তিনি।

এ সময় ঘুষ নেওয়ার অভিযোগে আটক নৌপরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলামের বিষয়ে প্রশ্ন করা হলে শাজাহান খান বলেন, ‘বিষয়টি তদন্তাধীন। তদন্ত কার্যক্রম শেষে এ নিয়ে আমরা কথা বলব।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451