বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডিসেম্বরের শেষের দিকে রংপুর সিটি করপোরেশনের ভোট

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৯ জুলাই, ২০১৭
  • ১৮০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক,

আসছে ডিসেম্বরের শেষের দিকে রংপুর সিটি করপোরেশনের নির্বাচন হবে। বুধবার দুপুরে নির্বাচন কমিশনে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।সভা শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ।

তিনি বলেন, রংপুর সিটি করপোরেশনের ভোটের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের পরে যে কোনো দিন নির্বাচন হবে। সাধারণত ভোটের দিনের ৪৫ দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।কমিশন সচিব আরো বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে এক বা একাধিক ওয়ার্ডে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন পরীক্ষামূলকভাবে ব্যবহারের চিন্তা রয়েছে। কমিশনের সভায় এ বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। সম্ভব হলে দুই-তিনটি ওয়ার্ডে ভোটিং মেশিন ব্যবহার করা হবে।বর্তমান সরকারের সময় গঠিত নতুন এ সিটি করপোরেশনের নির্বাচন হয়েছিলো ২০১২ সালের ২০ ডিসেম্বর।  তার মেয়াদ পূর্ণ হবে আসছে ২০১৮ সালের ১৮ মার্চ। আইন অনুযায়ী মেয়াদ শেষের ১৮০ দিনের মধ্যে ভোটের বিধান রয়েছে। বর্তমানে এ সিটির মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন শরফুদ্দিন আহমেদ ঝন্টু।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451