সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চাঁদপুরের হাইমচরে মানবসেতুতে হাঁটা চেয়ারম্যানের জামিন বাতিল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৯ জুলাই, ২০১৭
  • ২২৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

শিক্ষার্থীদের তৈরি মানবসেতুতে হাঁটা চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীর জামিন বাতিল করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে তাঁকে চাঁদপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

জামিন বাতিলের বিষয়ে করা আবেদনের শুনানি শেষে আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব নির্দেশ দেন।

আদালতে আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী শাহরিয়ার কবির। আর চেয়ারম্যানের পক্ষে ছিলেন আইনজীবী শ ম রেজাউল করিম।

এই রায়ের ফলে ওই চেয়ারম্যানকে বিচারের সম্মুখীন হতে হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন আইনজীবী শাহরিয়ার কবির।

মামলার বিবরণে জানা যায়,  চলতি বছরের ৩০ জানুয়ারি নূর হোসেন পাটোয়ারী চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ওছমানিয়া উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের তৈরি মানবসেতুর ওপর দিয়ে হেঁটে যান। এ ঘটনায় বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। ঘটনার পরের দিন এক অভিভাবক নীলকমল ওছমানিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে হাইমচর থানায় মামলা করেন।

ওই মামলায় ২৯ মার্চ চাঁদপুরের শিশু আদালত চেয়ারম্যানের জামিন মঞ্জুর করেন। এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদনটি করা হয়। শুনানি শেষে ২৫ এপ্রিল হাইকোর্ট রুলসহ আদেশ দেন।

রুলে মানবসেতুতে হাঁটা হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যানের জামিন কেন বাতিল হবে না, তা জানতে চাওয়া হয়। পাশাপাশি কোন কর্তৃত্ববলে চাঁদপুর শিশু আদালতের বিচারক ওই চেয়ারম্যানকে জামিন দিয়েছেন, সে বিষয়ে বিচারকের ব্যাখ্যা জানতে চাওয়া হয়। জেলা প্রশাসক, উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়। এই রুলের ওপর গতকাল শুনানি শেষে আদালত আজ রায় দেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451