বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সারাদেশে নিবন্ধনহীন বয়লার ৬০ দিনের ভেতর বন্ধের নির্দেশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৯ জুলাই, ২০১৭
  • ৩৪৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

সারাদেশে গার্মেন্টস ও শিল্প কারখানায় নিবন্ধনহীন বয়লার আসছে ৬০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি পোশাক কারখানাসহ সব কারখানার বয়লার পরিদর্শনের জন্য শিল্প মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।মঙ্গলবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানিতে বিচারপতি জুবায়ের রহমান ও বিচারপতি মো. ইকবাল কবিরের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

বয়লার বিস্ফোরণের কারণে হতাহতদের যথাযথ ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ কেন দেয়া হবে না। এছাড়া যারা মেয়াদোত্তীর্ণ কিংবা ত্রুটিপূর্ণ বয়লার ব্যবহার করছে তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না রুলে তা জানতে চেয়েছেন আদালত।একই সঙ্গে বয়লার বিস্ফোরণে শ্রমিক হতাহতের ঘটনা ঠেকাতে এবং কর্মস্থল নিরাপদ রাখতে সংশ্লিষ্টদের নিস্ক্রিয়তা ও ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং বয়লার আইন ১৯২৩ এর ২৮ ও ২৯ ধারা অনুযায়ী দুর্ঘটনা প্রতিরোধে বিধিমালা প্রণয়নে কেন নির্দেশ দেয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে।  জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান মিলন গেলো ৯ জুলাই  বয়লার নিয়ে রিট আবেদনটি করেন।সবশেষ ৩ জুলাই গাজীপুরের নয়াপাড়ায় মাল্টিফ্যাবস লিমিটেড নামের একটি কারখানায় বয়লার বিস্ফোরণে ১৩ জন নিহত ও ৪২ জন শ্রমিক-পথচারী আহত হন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451