বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কোটচাঁদপুরে স্কুল ছাত্র টুলুর মৃত্যু রহস্য উন্মোচনে মাঠে নেমেছে পিআইবি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৯ জুলাই, ২০১৭
  • ১৮৮ বার পড়া হয়েছে

 

মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিন্ধাসঢ়;ইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুরের মেধাবী স্কুল ছাত্র টুলুর মৃত্যু রহস্য

উন্মোচনে মাঠে নেমেছে পিবিআই (পুলিশ ব্যুরো অফ

ইনভেষ্টিগেশন)। শনিবার পিআইবির একটি টিম কোটচাঁদপুর

উপজেলার তালসার গ্রাম পরিদর্শন করে তথ্য উপাত্ত সংগ্রহ করেন।

পিআইবি ঝিনাইদহ জোনের এডিশনাল এসপি এসএম ফজলুল হকের

নির্দেশনায় এসআই সোহেল হোসেন ও এসআই খালেকুজ্জামান

ঘটনাস্থল পরিদর্শন করে রহস্যজনক মৃত্যুর শিকার টুলুর পরিবারের সাথে

কথা বলেন। উল্লেখ্য ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ঘাগা তালসার

গ্রামের মেধাবী ছাত্র হাবিবুর রহমান টুলুর লাশ রশি দিয়ে ঝুলন্ত অবস্থায়

পাওয়া যায়। গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখার কারণে ময়না তদন্তের

রিপোর্টে আত্মহত্যার আলামত পান চিকিৎসকরা। এ নিয়ে ক্ষুদ্ধ হন

টুলুর পরিবার। তারা নিরুপায় দারাস্থ হয়েছেন আদালতের। হত্যা মামলা

করেছেন ৮ জনের বিরুদ্ধে। মামলায় আসামী করা হয়েছে তালসার গ্রামের

মুল্লুক চাঁদ মন্ডলের ছেলে জাকির মন্ডল, জমির উদ্দীন মন্ডল, আমিরুদ্দীন

মন্ডল, নজরুলের ছেলে আশাদুল, ঘাগা গ্রামের চিটা কাজীর ছেলে নজরুল

মন্ডল, ইসমাইল মন্ডলের ছেলে জাকির মন্ডল, জাকির মন্ডলের ছেলে আল আমিন ও

জহির মন্ডলের ছেলে মিল্টন মন্ডল। এদিকে আদালত বাদী সাবদার মন্ডলের

নালিশী অভিযোগটি ফৌজদারী কার্যবিধির ২০০ ধারা মোতাবেক

পুলিশ ব্যুরো অফ ইনভেষ্টিগেশন(পিবিআই) ঝিনাইদহকে তদন্ত পুর্বক

আগামী ৯ আগষ্ট প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ঝিনাইদহের

অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বেগম ফাহমিদা জাহাঙ্গীর গত

২ জুলাই এ আদেশ দেন। আদালতের নির্দেশ পেয়ে পিআইবির তদন্ত দল

তালশার গ্রাম পরিদর্শন করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451