শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ত্রিপুরা পাড়ায় স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের নির্দেশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৯ জুলাই, ২০১৭
  • ২১৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক,

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ত্রিপুরা পাড়া এলাকায় একটি স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের নির্দেশ দিয়েছেন।
স্থায়ী স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠার আগে সেখানে দ্রুততম সময়ের মধ্যে একটি অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র চালু করারও নির্দেশ দেন তিনি।

স্বাস্থ্য মন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিটি বেইজড হেল্থ কেয়ার কর্মসূচির লাইন ডাইরেক্টর ডা. আবুল হাশেম আজ এলাকাটি সরেজমিনে পরিদর্শন করে স্বাস্থ্য কেন্দ্র স্থাপনের কাজ শুরুর জন্য স্থানীয় বিভাগীয় পরিচালক ও সিভিল সার্জনের সাথে বৈঠক করেছেন।

আগামীকাল বুধবার ত্রিপুরা পাড়া ও সন্নিহিত আক্রান্ত এলাকার প্রতিটিতে একটি করে দু’টি অস্থায়ী টিকাদান কেন্দ্র, একটি করে স্যাটেলাইট স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং পনের বছর বয়স পর্যন্ত শিশু-কিশোরদের হাম রোগের প্রতিরোধে বিশেষ টিকাদান কার্যক্রম শুরু করা হবে।

এদিকে, ত্রিপুরা পাড়ার শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য ৬ স্বাস্থ্য সহকারীকে বদলী করা হয়েছে।

তাদেরকে তিন দিনের মধ্যে দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদান করার নির্দেশ দেয়া হয়েছে। আজ চট্টগ্রাম সিভিল সার্জন এই বদলীর আদেশ জারি করেন।

চট্টগ্রামের সংক্রামক ব্যাধি হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৯২ জন রোগী ভর্তি হয়। এর মধ্যে ২০ জন রোগী সুস্থ হয়ে আজ বাড়ি ফিরে গেছে। বাকিরাও আশাঙ্কামুক্ত।

সকলকে বিনামূল্যে ঔষধ, পরীক্ষা-নিরীক্ষা, পথ্য ও পুষ্টিকর খাবার সরবরাহ করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451