বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শিশু গৃহকর্মী আদুরিকে নির্যাতনের মামলায় গৃহকর্ত্রী নদীর যাবজ্জীবন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭
  • ২৭৬ বার পড়া হয়েছে

 অনলাইন ডেস্ক, 

শিশু গৃহকর্মী আদুরিকে নির্যাতনের মামলায় গৃহকর্ত্রী নওরীন জাহান নদীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা এবং সেই টাকা আদায় করে আদুরিকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩-এর বিচারক জয়শ্রী সমাদ্দার এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সদস্য ফাহমিদা আক্তার রিংকি  জানান, নদীকে যাবজ্জীবন দিলেও মামলার অপর আসামি নদীর মা ইসরাত জাহানকে খালাস দিয়েছেন আদালত।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ২৩ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি ডাস্টবিন থেকে অর্ধমৃত অবস্থায় ৯ বছরের শিশু আদুরিকে উদ্ধার করা হয়। পল্লবীর বাসিন্দা নওরীন জাহান নদীর বাসায় কাজ করত আদুরি। সে সময় তার ওপর অমানবিক নির্যাতন চালান গৃহকর্ত্রী নদী ও তাঁর মা ইসরাত জাহান। নির্যাতনের একপর্যায়ে নদী ও তাঁর মা অসুস্থ আদুরিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি ডাস্টবিনে ফেলে দেন।

এ ঘটনায় রাজধানীর পল্লবী থানায় ওই বছরের ২৬ সেপ্টেম্বর আদুরির মামা মো. নজরুল ইসলাম বাদী হয়ে নদী ও তাঁর মাকে আসামি করে নির্যাতনের একটি মামলা করেন। সেই মামলায় ওই বছরের ২৬ সেপ্টেম্বর গৃহকর্ত্রী নদীকে গ্রেপ্তার করে পুলিশ। এর পর থেকেই তিনি কারাগারে রয়েছেন। তবে জামিন পান তাঁর মা ইসরাত জাহান।

মামলার তদন্ত শেষে ২০১৩ সালের ১০ অক্টোবর গৃহকর্ত্রী নদী ও নদীর মা ইসরাত জাহানকে অভিযুক্ত করে পুলিশের উপপরিদর্শক (এসআই) কুরিন আক্তার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451