মাসুদ হোসেন, চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার প্রথম নারী হিসেবে পুলিশ সপ্তাহ প্যারেডে নেতৃত্ব দিয়ে ইতিহাস গড়েন। এরই মধ্যে অর্জনের হালখাতায় যোগ করেছেন প্রেসিডেন্ট পুলিশ
মেডেল (পিপিএম), আইজি ব্যাজ, জাতিসংঘ শান্তি পদক, উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৬।
মাদক ও নারী নির্যাতন রোধে সামাজিক সচেতনতা তৈরিতে হয়ে উঠেছেন নারী নেতৃত্বের
আইকন। মাদক নিয়ন্ত্রণ ও নারী নির্যাতন মোকাবিলায় সামাজিক সচেতনতা তৈরিতে তিনি অনুকরণীয় অবদান রেখে চলেছেন। এই পুলিশ সুপার গত কয়েকদিন ধরে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় মাদক বিরোধী অভিযানে অপরাধীদের গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসেন। তাঁর নেতৃত্বে গত ১৬ জুলাই রাত সাতটার সময় চাঁদপুর শহরস্থ নিশি বিল্ডিং ও মাদ্রাসা রোড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কয়েকজনকে আটক করে চাঁদপুর মডেল থানায় নিয়ে আসা হয়। ঐদিন রাতেই পুলিশ সুপার জনাব শামসুন্নাহার, পিপিএম এর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে রাত দেড়টার সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই/মোঃ আহসানুজ্জামান, সঙ্গীয় অফিসার ও পুলিশ সদস্যসহ চাঁদপুর মডেল থানাধীন নানুপুর গ্রামের আরিফ গাজীর পুকুরের পশ্চিম পাশে মাদক ব্যবসায়ী নাজিমুদ্দিন(২৪) কে তার হেফাজত হতে ৪৪(চুয়াল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এর আগের দিন (১৫ জুলাই) পুলিশ সুপারের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯ টার সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই/মোঃ মোতাহের হোসেন, সঙ্গীয় অফিসার ও পুলিশ সদস্যসহ চাঁদপুর মডেল থানাধীন পশ্চিম কুমারডুগী ষোষেরহাট তহুরা এন্টারপ্রাইজের সামনে মাদক ব্যবসায়ী মোঃ বশির গাজী(৩৫) কে তার হেফাজত হতে ০২(দুই) লিটার দেশীয় তৈরী চোরাই মদসহ আটক করা হয়। গত ৯ ও ১০ জুলাই ২০১৭ তারিখ রাত ০৮.০০ ঘটিকার সময় পুলিশ সুপার চাঁদপুর, জনাব শামসুন্নাহার পিপিএম এর নেতৃত্বে চাঁদপুর শহরস্থ জিটি রোড ও তরপুরচন্ডি এলাকা এবং তালতলা ও বিপনীবাগ এলাকায় মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধকল্পে আসামী গ্রেফতারের নিমিত্তে ব্লক রেইড পরিচালনা করা হয়। এছাড়াও তিনি বাল্য বিবাহ, জঙ্গী,সন্ত্রাস,ইভটিজিং,নারী নির্যাতন ও যৌতুক এর বিরুদ্ধে সফল যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছেন। এমন মহৎ কাজের জন্য ছোট-বড় হতে সকল শ্রেণীর মানুষের আস্থার প্রতীক হয়ে আছেন ফরিদপুরের কৃতি সন্তান চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার (পিপিএম)।