বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাঁচবিবিতে আবাসিক এলাকায় মুরগির খামার বন্ধের দাবি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭
  • ১৭৩ বার পড়া হয়েছে

 

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে পৌরসভার ১নং ওয়ার্ডের হরিহরপুর আবাসিক এলাকায়

মুরগির খামার বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত

অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাচ্ছে না গ্রামবাসী।

জানা গেছে, পাঁচবিবি পৌর এলকার হরিহরপুর গ্রামে আবুল হোসেনের ছেলে মামুন

হোসেন লেয়ার মুরগির খামার গড়ে তোলেন। এলাকার লোকজন বাধা দিলেও তিনি কর্নপাত

করেননি। দুই হাজার মুরগির ধারণ ক্ষমতা সম্পন্ন খামারটির দূর্গন্ধে নাকাল

গ্রামবাসী। রাত-বিরাতে মুরগির চিৎকারে শিক্ষার্থীদের লেখা পড়ার বিঘœ ঘটে। উচ্চ

রক্তচাপের রোগী, বৃদ্ধসহ সকল বয়সী মানুষের ঘুমের ব্যাঘাত ঘটে। মুরগির খামারের ময়লা

উড়ে এসে পার্শ্ববর্তী বাড়ি ঘর ও খাবারে পড়ে। ফলে এলাকাবাসীকে চরম দুর্ভোগ

পোহাতে হচ্ছে। হরিহরপুর গ্রামের আমজাদ হোসেন বলেন, খামারের মালিক মামুন

হোসেন খামার বন্ধ করার কথা বলে কাল ক্ষেপন করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার

কাছে লিখিত অভিযোগ দেওয়া হলে তিনি উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তাকে ব্যবস্থা

নেওয়ার নির্দেশ দেন। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, আমি

খামারটি বন্ধ করার নির্দেশ দিয়েছি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451