বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ইসরাইল সীমান্তে ভোগান্তির শিকার বাংলাদেশের ফুটবলাররা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৭ জুলাই, ২০১৭
  • ২৫২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক,

এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন ফিলিস্তিনে। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে অনুষ্ঠেয় এই আসরের ‘ই’ গ্রুপে বাংলাদেশ খেলবে তিনটি ম্যাচ। এ টুর্নামেন্টে অংশ নিতে যাওয়ার পথে ইসরাইল সীমান্তে ভোগান্তির শিকার হতে হয়েছে বাংলাদেশের ফুটবলারদের। বাফুফে বিষয়টি নিশ্চিত করেছে।

আজ সোমবার বাংলাদেশ দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু ফিলিস্তিন থেকে জানিয়েছেন, জর্ডান থেকে সড়কপথে ইসরাইল হয়ে ফিলিস্তিনে যায় বাংলাদেশ ফুটবল দল। ইসরাইল সীমান্তে এই ভোগান্তির শিকার হতে হয়েছে ফুটবলারদের।

অনেকটা হতাশ হয়ে এ ব্যাপারে রুপু বলেন, ‘অনেক ঝামেলা ও ভোগান্তির পর আমরা ফিলিস্তিনে পৌঁছেছি। বিশেষ করে ইসরাইলে ঢোকার সময় সীমান্তে সাড়ে তিন ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে আমাদের ফুটবলারদের। এটি খুবই দুঃখজনক। তারপর সেখানে থেকে দীর্ঘ ১২ ঘণ্টার ভ্রমণে ফিলিস্তিনে পৌঁছেছি আমরা। তাই দলের খেলোয়াড়রা ক্লান্ত হয়ে পড়ে।’

আসরে বাংলাদেশ দল প্রথম মাঠে নামবে ১৮ জুলাই, জর্ডানের বিপক্ষে। ‘ই’ গ্রুপে লাল-সবুজের দল পরের দুই ম্যাচে ২১ জুলাই তাজিকিস্তান ও ২৩ জুলাই স্বাগতিক ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451