সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বেনাপোলে পৌনে ৩ কেজি সোনার বার সহ বাংলাদেশী মহিলা পাসপোর্টযাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৫ জুলাই, ২০১৭
  • ১৭৭ বার পড়া হয়েছে

 

বেনাপোল প্রতিনিধি:

বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ড এলাকা থেকে আজ শনিবার

সকাল সাড়ে ১০ টায় পৌনে ৩ কেজি সোনার বার সহ

রোকসনা বেগম (৩৩) নামে এক বাংলাদেশী মহিলা পাসপোর্ট

যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তরা।

আটক মহিলা ঢাকার ওয়ারী এলাকার আবুল হোসেন কন্যা। তার

পাসপোর্ট নং বিজে- ০৪৯৯২১৯।

বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদফতরের ডেপুটি কমিশনার মো:

আব্দুস সাদেক জানান, বেনাপোল চেকপোস্ট দিয়ে বিপুল

পরিমান সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন

সংবাদ পেয়ে শুল্ক গোয়েন্দার একটি টিম নোম্যান্সল্যান্ড

এলাকায় ভারতগামী পাসপোর্ট যাত্রী রোকসনা বেগমকে

আটক করে। পরে তার দেহ তল্লাশী করে দেহে ফিটিং অবস্থায়

বিশেষ কায়দায় লুকানো পৌনে ৩ কেজি ওজনের ১১ টি

সোনার বার জব্দ করা হয়। আটক সোনার মূল্য ১ কোটি ৪০ লাখ

টাকা বলে গোয়েন্দা কর্মকর্তা জানান। গত ৩ দিনে শুল্ক

গোয়েন্দা কর্মকর্তরা আরো ১ কেজি সোনার বার সহ ৩

জনকে আটক করে।

তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। তবে কিভাবে

আটক মহিলা কাস্টম এর তল্লাশী কেন্দ্র পার হয়ে গেল তা নিয়ে

গোয়েন্দা সংস্থা গুলো তদন্ত শুরু করেছে। এ ব্যাপারে বেনাপোল

পোর্ট থানায় একটি মামলা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451