শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তৃণমূল নির্বাচনে যারা বিজয়ী হচ্ছেন তারাই আগামী জাতীয় নির্বাচনে জয়লাভ করবেন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৫ জুলাই, ২০১৭
  • ২৫৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তৃণমূল নির্বাচনে যারা বিজয়ী হচ্ছেন তারাই আগামী জাতীয় নির্বাচনে জয়লাভ করবেন।

বৃহস্পতিবার ২৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর মধ্যে আওয়ামী লীগ ২২টি, স্বতন্ত্র ৪টি ও বিএনপি ৩টিতে জয়লাভ করেছে।

ওবায়দুল কাদের আজ রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসসহ আগস্ট মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি সফল করার লক্ষ্যে এ যৌথসভার আয়োজন করা হয়। আওয়ামী লীগের সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতৃবৃন্দও এ সভায় অংশ গ্রহণ করেন।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, আফম বাহাউদ্দিন নাসিম, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান, দলের মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেছা ইন্দিরা, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওসার, যুবমহিলা লীগের সভাপতি নাজমা আক্তার এবং ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ যৌথ সভায় উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের গণমাধ্যমের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ যখন জয়লাভ করে তখন সংবাদ হয় না, কিন্তু বিএনপি জয়লাভ করলে সংবাদ হয়।

আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ ছিলো, এখন নেই- এ কথা উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তারপরও আমরা জিতলে সংবাদ পরিবেশিত হয় না’।

সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের আগস্ট মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করে ভাবগাম্ভীর্যের সাথে জাতীয় শোক দিবসসহ কর্মসূচি সফল করার জন্য মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।

তিনি এ সময় জাতীয় শোক দিবস উপলক্ষে তৈরি ব্যানার, বিলবোর্ড ও পোস্টারের ভাবগাম্ভীর্য রক্ষারও আহবান জানান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে কোনো ভূইফোঁড় সংগঠন যাতে কোন ধরনের চাঁদাবাজি না করতে পারে সে বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451