বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পুনর্বাসন করা হবে বন্যায় ক্ষতিগ্রস্তদের : ত্রাণমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৫ জুলাই, ২০১৭
  • ৩২৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট দূর না হওয়া পর্যন্ত বন্যাদুর্গত এলাকায় ত্রাণতৎপরতা অব্যাহত থাকবে।’ তিনি আরো বলেন, ‘বন্যার পর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে।’

আজ শুক্রবার জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় ত্রাণমন্ত্রী এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন বলেন, ‘দেশের একটি মানুষও না খেয়ে ও গৃহহীন থাকবে না।’ তিনি আরো বলেন, ‘ত্রাণসামগ্রী নিয়ে কেউ টালবাহানা বা দুর্নীতির আশ্রয় নিলে তাকে ক্ষমা করা হবে না।’

ত্রাণমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তরা যাতে পুনরায় ঘুরে দাঁড়াতে পারে, সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’

এ সময় ত্রাণমন্ত্রী বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতাসহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

পরে ত্রাণমন্ত্রী জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের আমতলী বাজারে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451