শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মিরসরাইয়ে অস্ত্রসহ গ্রেফতার ১

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১২ জুলাই, ২০১৭
  • ২৩৪ বার পড়া হয়েছে

 

মিরসরাই প্রতিনিধি:

মিরসরাইয়ে দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গত সোমবার (১০ জুলাই) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

একটি বাসে তল্লাশি চালিয়ে এই অস্ত্র উদ্ধার করা হয়। এসময়

জাহাঙ্গীর আলম (৩৭) নামের একজনকে আটক করা হয়। জাহাঙ্গীর

আলম ফেনী জেলার ফেনী সদরের ধর্মপুর ইউনিয়নের মৃত সিরাজুল

ইসলামের পুত্র।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইরুল ইসলাম জানান,

সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভোলাগামী তোফা

এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়

মিরসরাই থানা পুলিশ। এসময় একটি এলজি, তিন রাউন্ড

কার্তুজসহ জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর জানায়, চট্টগ্রামের

পাঠানটুলি থেকে জাহিদ নামের এক ব্যক্তি ১০ হাজার টাকার

বিনিময়ে অস্ত্রটি তাকে ফেনীর পৌঁছে দেওয়ার জন্য দেয়। ফেনীর

কসকা নামক স্থানে কামাল নামের এক ব্যক্তির নিকট অস্ত্রটি

পৌঁছে দেওয়ার কথা ছিলো। পথে পুলিশ তাকে আটক করে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451