বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নোয়াখালী জেলা প্রশাসকের সাথে বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১২ জুলাই, ২০১৭
  • ২৫৬ বার পড়া হয়েছে

 

এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলা প্রশাসক

মাহবুবুল আলম তালুকদারের সাথে বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কর্মকর্তাদের

সাথে মতবিনিময় সভা বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও মাইটিভির নোয়াখালী জেলা

প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিঠুর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সহ-

সাধারণ সম্পাদক ও আরটিভির নির্বাহী পরিচালক সাইফুর রহমান রাসেলের

সঞ্চালনায় মতবিনিময় সভায় ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এ. জেড.

এইচ আজিজ, এইচ.এম আয়াত উল্যা, মোজাম্মেল হোসেন কামাল, সাহাব উদ্দিন,

মোফাজ্জল হোসেন টিপু, সফি উদ্দিন টিটু, খায়র“ল আনম রিফাত, ড. মোহাম্মদ

আবু নাছের, নাজিম উদ্দিন মিলন, সাইদুর রহমান রাজু, মাহবুবুর রহমান,

আরেফিন শাকিল, সবুজ, সুমন পাল, রিপন মজুমদার প্রমূখ। নোয়াখালী জেলা

প্রশাসক মাহবুবুল আলম তালুকদার বলেন সাংবাদিকতাতো জেলা প্রশাসনেরই

একটা অংশ। এটার বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। সাংবাদিকরা হলো সমাজের

দর্পণ। যেভাবে আপনারা সংবাদ প্রকাশ করবেন সেভাবে এটা কার্যকর হবে। যদি

সংবাদটা মিথ্যা হয়, ফলাফলও মিথ্যা হবে, যদি তা সত্য হয়, ফলাফলও সত্য হবে। এই

জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ সুষ্ঠু সাংবাদিকতা করবেন, আমি

আপনাদের সাথে আছি এবং থাকব। যদি সত্য খবর আমার ব্যাপারেও হয়, তা প্রকাশ

করতে আপনারা দ্বিধা করবেন না। সঠিক তথ্য না জেনে কিছু কিছু খবর পাঠায়,

যদি সেটা মিথ্যা সংবাদ ছাপা হয়, কিন্তু যা হওয়ারতো হয়েই গেল, ওটা মিথ্যা

প্রমাণিত হতে হতে ঐ ব্যক্তির অবস্থা ১২টা বেজে যাবে। তাই আমি অনুরোধ করব

বেগমগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা সবাই যাতে বস্তুনিষ্ঠ সংবাদ

প্রেরণ করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান এবং তিনি এ

প্রেসক্লাবের সাথে আছেন এবং থাকবেন বলে জানান। পরে ক্লাবের সভাপতির

নেতৃত্বে জেলা প্রশাসককে ফুলের তোড়া দিয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা জানানো হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451