বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নারায়গঞ্জের চাষাঢ়ায় তেল-গ্যাস রক্ষা কমিটির সমাবেশ শেষে হামলা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭
  • ১৭১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির প্রতিবাদ সমাবেশ শেষে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় কবি আরিফ বুলবুল ও সংগীতশিল্পী অমল আকাশসহ পাঁচ সংস্কৃতিকর্মী আহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।

সংগঠনের নেতারা জানান, বিকেলে চাষাঢ়ায় শহীদ মিনারে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে সুন্দরবন রক্ষা এবং রামপাল কয়লা ভিত্তিক তাপ-বিদ্যুৎ প্রকল্প বন্ধ করার দাবিতে সমাবেশ ও পরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে নেতাকর্মীরা সেখানে অবস্থান করলে অতর্কিতভাবে একদল দুর্বৃত্ত লোহার পাইপ ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।

এ সময় কবি আরিফ বুলবুল, সমগীত সাংস্কৃতিক সংগঠনের প্রধান সমন্বয়ক অমল আকাশ, গায়েন শিল্পগোষ্ঠীর সংগীতশিল্পী আহমেদ বাবলু, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল ও উদীচীর সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহীন আহমেদ গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

আহতদের মধ্যে কবি আরিফ বুলবুলের অবস্থার অবনতি হলে তাঁকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, বিগত সময়ে যারা সাংস্কৃতিক ব্যক্তিদের ওপর হামলা করেছিল তারাই পরিকল্পিতভাবে এ হামলা করেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451