রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গুরুদাসপুরে তিন সন্তানের জননী ইউপি সদস্যের সাথে উধাও

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭
  • ২৫০ বার পড়া হয়েছে

 

 

গুরুদাসপুর প্রতিনিধি.

পরকীয়া প্রেমকে কেন্দ্র করে নাটোরের গুরুদাসপুর উপজেলায় বিয়াঘাট ইউনিয়নের

যোগেন্দ্রনগর ৮নং ওয়ার্ডের মেম্বার বিবাহিত মজনু প্রাং একই এলাকার সেলিমের স্ত্রী

তিন সন্তানের জননী মর্শিদাকে (২৫) নিয়ে উধাও হয়ে গেছে। এ ঘটনার পর থেকে

এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

সরেজমিনে গেলে স্বামী সেলিম ও এলাকাবাসী বলেন, সোমবার গভীর রাতে মর্শিদার তিন

সন্তান জীবন (১৫), জনি (১২) ও মেয়ে সুরাইয়া (৫) কে রেখে মজনু মেম্বারের সাথে

পালিয়ে গেছে। প্রায় ছয় মাস ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসার এক পর্যায়ে

স্বামীর অনুপোস্থিতিতে স্ত্রী মর্শিদা তার প্রেমিক মজনুকে নিজ শ্বয়ন ঘরে ডেকে

আনে। টের পেয়ে স্বামী সেলিম মোল্লা তাদেরকে ধরার চেষ্টা করলেও মজনুর সহযোগি

মুঞ্জিল তাদের পালাতে সাহায্য করে। এ সময় সেলিমের ঘরে থাকা এক লাখ টাকা, তিন ভড়ি

স্বর্ণসহ মোবাইল ফোনটি মজনু ও মর্শিদা নিয়ে যায়। এলাকার কোথাও তাদের খুঁজে

পাওয়া যাচ্ছেনা। তবে কাজী মো. বুলবুল হোসেন বলেন, কয়েকদিন আগে মজনু মেম্বার

তার আগের স্ত্রীকে তালাক দেওয়ার জন্য আমার কাছে এসেছিল।

এ ব্যাপারে ওই ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, ঘটনাটি সত্য কিন্তু এলাকার

বাইরে থাকায় ঘটনাটি মিমাংসা করতে পারিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত পালিয়ে

যাওয়া মর্শিদার স্বামী সেলিম থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

গুরুদাসপুর থানার ওসি দিলিপ কুমার দাস বলেন, এ ব্যাপারে আমি কিছু জানিনা এবং

অভিযোগ না আসা পর্যন্ত কিছু বলতেও পারছি না।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451